Recent

মেদিনীপুরের মোহনপুর ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা’র চেষ্টা! যুবকের খোঁজে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: মেদিনীপুর শহর লাগোয়া বীরেন্দ্র শাসমল সেতু বা মোহনপুর ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা’র চেষ্টা করলো এক যুবক! শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিখোঁজ ওই যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ওই যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

কংসাবতী নদী (প্রতীকী ছবি) :

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে একটি স্কুটিতে করে এক যুবক খড়্গপুরের দিক থেকে মোহনপুর ব্রিজে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ ধরে ব্রিজের উপর এদিক-ওদিক পায়চারি করার পর, হঠাৎই ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয় ওই যুবক। নদীতে জলস্রোত প্রবল থাকায় ভেসে চলে যায় অমিত কুমার পাল নামে ওই যুবক। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলে, ঘটনাস্থল থেকে একটি ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়। প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ডটি খড়্গপুরের ইন্দা (বিদ্যাসাগরপুর পূর্ব)’র বাসিন্দা ৩৭ বছর (১৯৮৪ সালে জন্ম) বয়সী অমিত কুমার পাল নামে এক যুবকের। ভোটার কার্ড অনুযায়ী, তার বাবার নাম প্রবীর কুমার পাল। যদিও সোমবার রাত্রি ৯ টা পর্যন্ত ওই যুবকের হদিস পায়নি পুলিশ। ব্রিজের উপর থেকে একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়ে থাকতে পারে!

যুবকের উদ্ধার হওয়া Voer ID Card :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago