খড়্গপুরে আন্দোলনে হকাররা :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: অবিলম্বে সমস্ত ট্রেন চালু করা, হকারদের উপর আরপিএফের জুলুম বন্ধ করা, রেলের বেসরকারিকরণ না করা- প্রভৃতি দাবিতে আজ রেল শহর খড়্গপুরের ‘পথে’ নামল বাম শ্রমিক সংগঠন AITUC এর হকার্স ইউনিয়ন। কোভিড দূরত্ব বিধি বজায় রেখে, হাতে প্রতীকী খাদ্যের “থালা-বাটি” নিয়ে আন্দোলনে সামিল হলেন হকাররা। অতিমারী আবহে, দীর্ঘদিন জীবিকা-হীন থেকে তাঁদের অবস্থা যে অত্যন্ত সঙ্গীন হয়ে উঠেছে, সেই বার্তাই দুই সরকারের কাছে দিতে চেয়েছেন তাঁরা।
বাম হকার ইউনিয়নের নেতৃত্বের দাবি, “অবিলম্বে সমস্ত যাত্রীবাহী ট্রেন চালু করা হোক। হকাররা আজ না খেতে পেয়ে মরতে বসেছে! তাই, সকল হকারদের ভ্যাকসিন দিয়ে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হোক। সাধারণ মানুষ ও হকারদের স্বার্থে এবার লোকাল ট্রেন সহ যাত্রীবাহী ট্রেন চালু করা হোক।” অকারণে, আরপিএফ- বাহিনী হকারদের উপর জুলুম করে বলেও অভিযোগ তাঁদের। তাই, “খাদ্য চাই”, “বাঁচতে চাই” দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই আজ বার্তা দেন হকাররা। দাবি না মানা হল, প্রয়োজনে তারা রেল অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…