Recent

Kurmi Strike: আগামীকাল জঙ্গলমহল জুড়ে কুড়মিদের ১২ ঘন্টার ধর্মঘট! সচল থাকবে জাতীয় সড়ক, রেল পথ সহ জরুরী পরিষেবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল: আন্দোলন শুরু হয়েছিল ১ এপ্রিল থেকে। কুড়মিদের ST তালিকাভুক্ত করা তথা CRI জাস্টিফিকেশন রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানোর দাবিতে ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কুড়মিদের যৌথ মঞ্চ ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র তরফে। দাবিতে অনড় কুড়মিরা ৫ এপ্রিল থেকে খেমাশুলিতে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধও শুরু করেছিলেন ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মতোই। তবে, রাজ্যের মুখ্য সচিবের তরফে আলোচনার আশ্বাস দেওয়ার পর ৯ এপ্রিল উঠে যায় পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউরের আন্দোলন। তবে, আলোচনায় একেবারেই সন্তুষ্ট নন কুড়মিরা। তাই, আগামীকাল, বুধবার (২৬ এপ্রিল) ফের ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র ডাকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল জুড়ে ১২ ঘন্টার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) ‘হুড়কা জ্যাম’ বা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

জাতীয় সড়ক ও রেলপথ ধর্মঘটের আওতার বাইরে থাকবে:

তবে, কুড়মি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বুধবারের সাধারণ ধর্মঘটে রেলপথ ও জাতীয় সড়ক সচল থাকবে। একইসঙ্গে, অ্যাম্বুলেন্স সহ সমস্ত ধরনের জরুরি পরিষেবাকেও ছাড় দেওয়া হচ্ছে এই ধর্মঘটে। মূলত, জঙ্গলমহলের জেলাগুলিতে প্রতিটি রাজ্য সড়ক সহ দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, জঙ্গল অধ্যুষিত তথা কুড়মি প্রভাবিত এলাকাগুলোতে ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে। তাছাড়াও, রাজ্য সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচলেও ব্যাপক প্রভাব পড়তে চলেছে। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে লালগড়, গোয়ালতোড়, ঝাড়গ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল সকাল থেকে সন্ধ্যা অবধি (৬-টা পর্যন্ত) কার্যত বন্ধ থাকবে বলেই সূত্রের খবর। এদিকে, বুধবারের ধর্মঘট ঘিরে পুলিশ প্রশাসনেও তৎপরতা শুরু হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago