Recent

Ghatal: এলাকাবাসীর আশঙ্কাই সত্যি হল! নদীতে তলিয়ে যাওয়ার মুখে দাসপুরের সুপ্রাচীন লক্ষ্মী মন্দির সহ ২৫ টি দোকান

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি:এলাকাবাসীর আশঙ্কাই যেন সত্যি হল! নদী ধসে তলিয়ে যেতে বসেছে প্রায় ২৫ টি মতো দোকান ঘর। বাদ গেল না প্রাচীন লক্ষ্মী মন্দির। যেকোনো মুহূর্তে ধস আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা! সেক্ষেত্রে আরো কিছু দোকান-বাড়ি তলিয়ে যেতে পারে। চরম আতঙ্কের প্রহর গুনছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী বাজার কমিটির দোকানদারেরা। জানা যায়, কয়েক মাস আগেই সেচ দপ্তর দূর্বাচটি নদী খননের কাজ শুরু করেছিল। আর, এই দূর্বাচটি নদী লাগোয়া বাঁধের উপর বহু দোকানদার বছরের পর বছর ধরে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সেই সময় এলাকাবাসী দাবি করেছিলেন যে, নদী খনন অবৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে! নদী যে পরিমাণে গভীর করা হচ্ছে, তার ফলে নদী লাগোয়া যে সমস্ত দোকানগুলো আছে, সেগুলি যেকোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে। সেই আশঙ্কাই যেন সত্যি হতে চলেছে!

তলিয়ে যাওয়ার মুখে:

কিছুদিন আগে বর্ষার সময়ও একটা চরম আতঙ্কে ছিলেন এই সমস্ত দোকানদারেরা। ফের এই শীতের সময় হঠাৎ অকাল বৃষ্টি আর এই বৃষ্টিতে মাটি নরম হতেই দেখা দিয়েছে বিরাট ধস। প্রায় ২৫ টি’র মতো দোকান নদীর দিকে ঝুঁকে পড়েছে! যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে নদীতে। পাড় লাগোয়া কংক্রিটের যে সমস্ত দোকান-বাড়িগুলি ছিল, সেখানেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। এমনকি কংক্রিটের বড় লক্ষ্মী মন্দিরের মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে! আর, এই ফাটল থেকে যেকোনো মুহূর্তে বাড়িগুলি ধসে পড়লে জনবহুল এলাকায় যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা! যদিও বাজার কমিটি থেকে শুরু করে দোকানদারদের দাবি, তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তারা বারেবারে প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত প্রশাসন উদাসীন। কোনো গুরুত্বই দিচ্ছে না এই সমস্ত দোকানদারদের বিষয়ে। তাঁরা চাইছেন দ্রুত প্রশাসন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। না হলে, তাঁদের আগামী দিনগুলি কি করে চলবে! কারণ, দোকানের উপরেই তাঁদের জীবিকা নির্বাহ হত। এখন দেখার প্রশাসন কবে এই সমস্ত দোকানদারদের কথা ভাবে।

দোকানঘর নিয়ে আশঙ্কায় দোকানদাররা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago