Recent

Paschim Medinipur: বৃষ্টি নামাতে ‘ব্যাঙের বিয়ে’ গ্রামবাসীদের! দাবদাহ থেকে বাঁচতে লোকবিশ্বাসেই আস্থা পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল:”বাবুই কোথা বাসা বোনে- চাতক বারি যাচে রে? সে আমাদের বাংলা দেশ, আমাদেরই বাংলা রে!” ‘ছন্দের জাদুকর’ (সত্যেন্দ্রনাথ দত্ত) এর সৃষ্টিতে এই সোনার বাংলায় ‘চাতক’ অপেক্ষা করে থাকে শীতল বারিধারা’র। তবে, এই প্রখর দাবদাহের মধ্যে প্রত্যেক দক্ষিণবঙ্গ বাসীই এখন যেন চাতকের মতোই বৃষ্টির জন্য হাহাকার করে চলছেন। আর, এই ‘সোনার বাংলা’র ই এক বিশেষ ‘লোকবিশ্বাস’ মেনে, বৃষ্টি পেতে কোথাও কোথাও দেওয়া হচ্ছে ‘ব্যাঙের বিয়ে’ও! বুধবার হুগলির আরামবাগের পর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি আর একপশলা বৃষ্টির জন্য, চন্দ্রকোনার দরবস্তিবালা গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার ব্যাঙের বিয়ে দিলেন। তবে, বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা।

ব্যাঙের বিয়ে :

জানা যায়, এদিন চন্দ্রকোনা থানার দরবস্তিবালা গ্রামের একটি কালি মন্দিরে বৃহদাকার একটি ব্যাঙকে ধরে তার পুজোর আয়োজন করেন বেশকিছু বাসিন্দা।ধূপ, সিঁদুর, ফুল সহ নানান উপকরণ সাজিয়ে গ্রামের কালি মন্দিরে একটি গর্ত খুঁড়ে, তাতে ব্যাঙকে বেঁধে সিঁদুর হলুদ মাখিয়ে জল ঢেলে ফুল বেলপাতা চড়িয়ে শঙ্খ-ঝাজ-ঘন্টা বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের পুজোর আয়োজন করা হয়। উল্লেখ্য যে, এই দরবস্তি গ্রাম কৃষি প্রধান এলাকা। কৃষির উপরই নির্ভরশীল সকলে। আর, বৃষ্টির অভাবে এই চাঁদিফাটা গরমে ক্ষতি হচ্ছে সদ্য লাগানো তিল চাষের। জমিতে শুকিয়ে যাচ্ছে গাছ, জানান কৃষকরা। বৃষ্টি না হওয়ায় চাষের ক্ষতি তো হচ্ছেই, তার সঙ্গে প্রচন্ড দাবদাহে ঘরে বাইরে টেকা দুর্বিসহ হয়ে উঠছে! এসবের হাত থেকে রেহাই পেতে একমাত্র ভরসা স্বস্তির বৃষ্টি। আর সে জন্যই, বাংলার প্রাচীন ‘লোকবিশ্বাস’ উপর ভরসা করে, এই ব্যাঙ পুজোর আয়োজন বলে দাবি বাসিন্দাদের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago