Blood Donation

Police: ব্লাড ব্যাংকের রক্ত-সঙ্কট মেটাতে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, তৃষ্ণার্তকে জলদান করে মানবতার জয়গান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল:স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নবান্ন’ থেকে রাজ্যের প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছিলেন, এলাকার সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য। যদিও, মুখ্যমন্ত্রী’র নির্দেশের আগেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে প্রতিটি থানা এলাকায় বিভিন্ন জনসেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে প্রচন্ড গরমে পথচলতি মানুষের হাতে জল ও ORS তুলে দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের প্রতিটি থানার পক্ষ থেকে। বৃহস্পতিবারও কোতোয়ালী, কেশপুর সহ প্রতিটি থানার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। অন্যদিকে, জেলার ব্লাড ব্যাংক গুলিতে গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট দূর করতে উদ্যোগী হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে এবার সামিল হল, জঙ্গলমহলের শালবনী থানা। শালবনীর কমিউনিটি হলে বৃহস্পতিবার আয়োজিত হল এই রক্তদান শিবির।

রক্তদান করলেন আইসি (Inspect it Charge) স্বয়ং :

রক্তদানের মতো মহান এই কর্মসূচিতে যোগ দিলেন, শালবনী থানা, পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশকর্মী বৃন্দ সহ এলাকাবাসীরাও।‌ শালবনী থানা সূত্রে জানা গেছে, ৯৬ জন রক্তদান করেছেন এদিন। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন, শালবনী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোপাল বিশ্বাস। তিনি এও জানিয়েছেন, গরম পড়ার সাথে সাথেই প্রতিটি ব্লাড ব্যাংকেই রক্তের সংকট দেখা দিয়েছে। তাই, জেলা পুলিশের উদ্যোগে এবং শালবনী থানার পরিচালনায় এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পুলিশকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সকলের প্রচেষ্টায় এদিনের শিবির সফল হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ এবং শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ পোস্টের আধিকারিকবৃন্দ, পুলিশকর্মীরা ছাড়াও এলাকাবাসী ও স্থানীয় সমাজকর্মীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago