Recent

Mamata: “হঠাৎ চাকরি চলে গেলে সে খাবে কি…কথায় কথায় চাকরিটা খাবেন না!” কান্নাভেজা গলায় ‘কাতর আবেদন’ মমতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৪ মার্চ:”যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিন। কঠোর শাস্তি দিন। কিন্তু, ছেলে-মেয়েগুলোকে ভিকটিমাইজ করবেন না। তারা তো কোনো দোষ করেনি… হঠাৎ চাকরি চলে গেলে সে খাবে কি?” মঙ্গলবার বিকেলে আলিপুর আদালতের একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীদের উদ্দেশ্যে কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও আবেদন, “যাদের চাকরি যাচ্ছে, আইন অনুযায়ী তাদের চাকরি ফিরিয়ে দিন। দরকার হলে তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিন। যা আপনারা বলবেন, তাই আমরা করতে রাজি। কিন্তু, দয়া করে কথায় কথায় ওদের চাকরি খাবেন না!”

কাতর আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের:

নিজের বক্তৃতার শেষ পর্বে প্রায় কান্না ভেজা গলায় ঠিক এমনটাই আবেদন করলেন মুখ্যমন্ত্রী। বোঝা গেল, সম্প্রতি রাজ্যের কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীর চাকরি যাওয়াতে তথা নিয়োগ দুর্নীতি বেআব্রু হয়ে পড়ায় এবং একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়ক থেকে আধিকারিকদের গ্রেফতারিতে বস্তুতই ভেঙে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! উল্লেখ্য যে, এদিন আলিপুর আদালতের বার কাউন্সিলের উদ্যোগে ঋষি অরবিন্দের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর একটি আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। বার কাউন্সিলের আমন্ত্রণে মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সমবেত সঙ্গীতে (মুক্তির মন্দির সোপান তলে) অংশগ্রহণও করেন। এরপর বক্তৃতা দিতে উঠে, একদিকে তিনি যেমন কলকাতার বুকে চলতে থাকা ডি.এ আন্দোলন এবং কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক ডি.এ সংক্রান্ত রায় বা নির্দেশের বিরুদ্ধে নিজের মতামত তুলে ধরেন; অন্যদিকে সরকারের একাধিক সামাজিক প্রকল্পের (কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, জয় জোহার থেকে মাস পয়লা বেতন) কথা তুলে ধরে বারবার আবেদন করেন, “আপনারা কি এমন মানবিক সরকারের পাশে দাঁড়াবেন না?”

এরপরই, নিজের বক্তব্যের একেবারে শেষ পর্বে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের বাম মনোভাবাপন্ন আইনজীবীদের প্রতি একদিকে যেমন কটাক্ষ ছুঁড়ে দেন, ঠিক তেমনই বিচারপতিদের উদ্দেশ্যেও কাতর আবেদন করেন, “আমি কিন্তু ক্ষমতায় এসে একজন সিপিআইএম ক্যাডারের চাকরিও খাইনি…এখন রোজ কথায় কথায় ৩ হাজার, ৪ হাজার চাকরি বাদ। সবাই তো আর তৃণমূলের ক্যাডার নয়, সরকারের ক্যাডার নয়। আমার লোকও অন্যায় করে থাকলে ব্যবস্থা নেব। কিন্তু কেউ ভুল করলে, তার দায় অন্যরা নেবে কেন?…গতকালও দেখলাম দু’জন আত্মহত্যা করেছে! আজ সকালে কাগজে দেখলাম জলপাইগুড়িতে একজন আত্মহত্যা করেছে। আমার মনটা আজ সকাল থেকেই কাঁদছে!…আমি বলব, একটু ভেবে দেখতে। আমি প্রধান বিচারপতিকে (কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব) সামনে পেলাম না। সুব্রত দা (বিচারপতি সুব্রত তালুকদার?)-র সঙ্গে কথা বললাম। যারা চাকরি হারিয়েছে, দয়া করে আইন অনুযায়ী তাদের চাকরি ফিরিয়ে দিন। হাইকোর্ট বন্দোবস্ত করুক। সিদ্ধান্ত নিক। আমাদের যা বলবে, আমরা তাই করে দেব। কিন্তু, দয়া করে কথায়-কথায় চাকরি খাবেন না!” এ প্রসঙ্গেই নিজে কিছু মামলায় লড়াই করারও ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সুযোগ পেলে আমাকে সুযোগ দেবেন। কথা দিচ্ছি পয়সা নেব না!” আসলে মুখ্যমন্ত্রী হয়তো ‘ভুয়ো’ প্রার্থীদের চাকরি বাঁচাতেই তাঁর ‘কাতর আবেদন’ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সামনে তুলে ধরে, তাঁদের উপর প্রকারান্তরে ‘মানসিক চাপ’ সৃষ্টি করতে চাইছেন! এমনটাই বলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী:

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago