Industry

Industries: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে MSME শিল্পে ৯০০ কোটির বিনিয়োগ! ১০ হাজার কর্মসংস্থানের আশ্বাস ‘সিনার্জি’র মঞ্চ থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ:‌‌ জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েক বছরের মধ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে (MSME) বিনিয়োগ হতে চলেছে প্রায় ৯০০ কোটি টাকা। এতে সরাসরি কর্মসংস্থান হবে ১০ হাজার মানুষের। মঙ্গলবার জেলা শহর মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি ভবনে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত “সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ ২০২৩” এ এমনই দৃপ্ত আশ্বাস শোনা গেল রাজ্য সরকারের মন্ত্রীদের মুখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের মন্ত্ৰী চন্দ্রনাথ সিনহা, দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে সহ ক্যাবিনেট মন্ত্রী (জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ) ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, দুই জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক ও কর্মাধ্যক্ষ বৃন্দ সহ শিল্প আধিকারিক ও শিল্পদ্যোগীরা।

সিনার্জির মঞ্চে:

দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, “জঙ্গলমহলের দুই জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন শিল্পোদ্যোগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এই সিনার্জি কনক্লেভের আয়োজন করা হয়েছে।” মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া জানান, “বামফ্রন্টের ৩৪ বছরে রাজ্যে বন্ধ হয়ে গেছে ৬৫ হাজার শিল্প ও কল কারখানা। শ্রমিক নেতাদের জুলুম বাজি ও অত্যাচারের জন্য বাংলা ছেড়ে চলে গেছে বহু শিল্প। আর, ২০১১ সালের পর থেকে বদলে গেছে রাজ্যের শিল্প মানচিত্র। এখন শিল্প সম্ভবনাময় রাজ্য। রয়েছে দেউচা পাচামির মতো এশিয়ার সর্ববৃহৎ কয়লা ব্লক, গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি গড়ে উঠতে চলছে আরো অনেক ভারী শিল্প। এর পাশাপাশি গ্রামের প্রান্তিক মানুষের আর্থিক বিকাশের লক্ষ্যে জোর দেওয়া হয়েছে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পে।” তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে জঙ্গলমহলের এই দুই জেলায় প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগ হবে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পে। প্রায় ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে বলেও তাঁর আশ্বাস। তিনি এও বলেন, “একদা মাও অধ্যুষিত ঝাড়গ্রাম, গোয়ালতোড়, শালবনি সহ খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প তালুক ও মেদিনীপুরের খাস জঙ্গল শিল্প তালুকে গড়ে উঠেছে বহু ছোট ও মাঝারি শিল্প।”

মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া এও শোনান, “খড়্গপুর শিল্প তালুকে মুখ্যমন্ত্রী সাইকেল হাবের শিল্যান্যাস করে গেছেন। ক্ষুদ্র ও কুটির শিল্পে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়ে উঠেছে ১৩৪০ টি ইউনিট। বিনিয়োগ হয়েছে ৮৯ কোটি টাকা। ঝাড়গ্রাম জেলায় গড়ে উঠেছে ৩৭৬ টি ইউনিট। বিনিয়োগ হয়েছে ৩৩ কোটি টাকা। দুই জেলায় কর্মসংস্থান হয়েছে ৭ হাজার মানুষের।” তিনি এদিন মঞ্চে থাকা আমলাদের জানান, “শুধুমাত্র অফিস করলেই হবে না। গ্রামে যান। মানুষের সমস্যা জানুন। সমাধানের চেষ্টা করুন। মাদুর, পাট, বাঁশ, বাবুই ঘাস নিয়ে কোথায় কোথায় ক্ষুদ্র শিল্প গড়ে তোলা যেতে পারে এজন্য মানুষকে সচেতন করুন। আপনারাই সরকারের মুখ।” ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এই রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন করেছেন এর নজির নেই। ব্যাঙ্ক ঋণ থেকে জমি, বিদ্যুৎ, জল সব ধরনের সমস্যা সমাধানের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। দাসপুরে সোনা হাব, সবংয়ে মাদুর হাব, বিনপুরে ডোকরা হাব গড়ে উঠছে।”

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago