Recent

West Midnapore: পুকুর খনন করার সময় উঠে এল দুষ্প্রাপ্য দেবী মূর্তি! ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুরে মাটি খুঁড়লেই ইতিহাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মে:একশো দিনের প্রকল্পে পুকুর খনন করার কাজ চলছিল। উঠে এল, দুষ্প্রাপ্য এক মূর্তি। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক দাঁতন। যেখনে মাটি খুঁড়লেই ইতিহাস! মোগলমারির বৌদ্ধবিহার থেকে শুরু করে মনোহরপুরের শতাব্দী প্রাচীন নাট্যশালা কিংবা কাকরাজিতে রেবন্তের মূর্তি- দাঁতন জুড়ে শুধুই ইতিহাস। ফের, রবিবার পুকুর খনন করার সময় সুপ্রাচীন এক মূর্তি উদ্ধার করা হয় মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের সেই কাকরাজিত গ্রামে। জানা গিয়েছে যে, কাকরাজিত গ্রামেরর বিখ্যাত মহাপ্রভু মন্দির সংলগ্ন কুন্ডু পুকুর খনন করতে গিয় উপস্থিত শ্রমিকরা একটি ভগ্ন নারীমূর্তি উদ্ধার করেন। প্রথমিকভাবে গবেষকদের একাংশ মনে করছেন যে, উদ্ধার হওয়া ওই মূর্তিটি পঞ্চম কিংবা ষষ্ঠ শতকের তৈরি। যদিও, ভগ্ন মূর্তিটির গঠনশৈলী দেখে অনেকে আবার এটি সপ্তম কিংবা অষ্টম শতকে নির্মাণ করা হয়েছে বলে মনে করছেন।

সেই মূর্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমান্তবর্তী এলাকা দাঁতন ঐতিহাসিকভাবে অত্যন্ত প্রসিদ্ধ একটি এলাকা। এখানে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে প্রাচীন বৌদ্ধ মহাবিহার। মোগলমারির এই বৌদ্ধ বিহার প্রত্নতাত্বিকদের কাছেও এক দিগন্ত খুলে দিয়েছে। শুধু তাই নয়, এখানকার মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে রেবন্তের মূর্তিও। এক কথায় দাঁতনের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য সব ঐতিহাসিক নমুনা। যদিও, সম্প্রতি উদ্ধার হওয়া মূর্তিটি কোন সময়কালের তা নিশ্চিতভাবে গবেষণার পরেই জানা যাবে। ইতিমধ্যেই, এই গ্রাম থেকে বিভিন্ন সময়ে পাওয়া বিষ্ণুমূর্তি সহ একাধিক মূর্তি গাছের তলায় রেখে ভক্তিভরে পুজো করে আসছেন এলাকাবাসীরা। এই প্রসঙ্গে গবেষক অতনু নন্দন মাইতি জানিয়েছেন, “সমগ্ৰ দাঁতন জুড়েই রয়েছে নানান ইতিহাসের নিদর্শন। তবে, এই মূর্তিটি সম্ভবত কোনো দেবীর মূর্তি। কারণ এই মূর্তিটি ভারী অলংকারে ভূষিতা রয়েছেন। পাশাপাশি, মাথায় রয়েছে একটি মুকুটও। স্বাভাবিকভাবেই ভগ্নপ্রায় এই মূর্তিটি কোনো দেবীর মূর্তি হতে পারে।”

উদ্ধার সেই মূর্তি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago