Recent

Midnapore: রাখাল গোরুর পাল লয়ে যায় হাটে…; চুরির চব্বিশ ঘন্টার মধ্যেই গোরু চোরকে বামাল সমেত পাকড়াও করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: ‘রাখাল গোরুর পাল লয়ে যায় মাঠে…।’ শিশুপাঠ্যের সেই ‘রাখাল’ এখানে অবশ্য চুরি করা গোরু নিয়ে যাচ্ছিল ‘হাটে’। বিক্রি করার জন্য। স্থানীয়দের সহায়তায় বামাল সমেত পাকড়াও করল শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। বেশকিছু দিন ধরেই এলাকায় এর ওর গোয়ালঘর থেকে চুরি হচ্ছিল গোরু। গত ২৮ ডিসেম্বর রাতেও এক চাষির গোয়ালঘর থেকে চুরি যায় দুটি গোরু। তিনিই অভিযোগ দায়ের করেন পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টে (ফাঁড়িতে)। ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যেই গোরু চোরকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া দুটি গোরু। ঘটনা ঘিরে চাঞ্চল্য পিড়াকাটা সংলগ্ন রুপাইপুর এলাকায়।

সাফল্য পিড়াকাটা ফাঁড়ির পুলিশের:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর, রবিবার রাতে পিড়াকাটা পুলিশ ফাঁড়ির অন্তর্গত রুপাইপুর গ্রামের বাসিন্দা করণ মাণ্ডির গোয়াল ঘর থেকে দু’টি গোরু চুরি যায়। পরদিনই (২৯ ডিসেম্বর) করণ লিখিত অভিযোগ দায়ের করেন পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে। সোর্সকে কাজে লাগিয়ে নজরদারি শুরু করে পুলিশ। ওই দিনই দুপুরে বছর তিরিশের এক যুবক দুটি গোরু নিয়ে হাটে বিক্রি করার জন্য গোয়ালতোড়ের দিকে যাচ্ছিলেন। ততক্ষণে গোরু চুরির খবর জানাজানি হয়ে যায়। ফলে এলাকাবাসীদের সন্দেহ হলে দু’টি গোরু সহ ওই যুবককে আটকে পুলিশকে খবর দেন। পিড়াকাটা ফাঁড়ির পুলিশ গিয়ে প্রথমে ওই যুবককে আটক করে। পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল! গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম রাখাল মাল। মঙ্গলবার তাকে আদালতে পেশ করলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে এদিন সন্ধ্যায় জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। তিনি এও জানিয়েছেন, ওই এলাকায় আরও যে সমস্ত গোরু চুরি হয়েছে সেই বিষয়েও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago