Recent

Midnapore: মেদিনীপুর স্টেশনের ফুট ওভারব্রিজেই সন্তান প্রসব মহিলার! সমাজকর্মী ও রেলকর্মী-দের তৎপরতায় পাঠানো হল মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: মেদিনীপুর স্টেশনের রেলওয়ে ফুট ওভারব্রিজেই সন্তানের জন্ম দিলেন ভবঘুরে এক মহিলা। রবিবার দুপুর আড়াইটা নাগাদ তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন বলে রেল কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। এই মুহূর্তে মা ও সন্তান দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের AN ওয়ার্ডে (Anti Neonatal Ward) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মা ও সন্তান দু’জন-ই সুস্থ আছে বলেও জানা গেছে।

মেদিনীপুর স্টেশনেই সন্তান প্রসব:

জানা গেছে, আজ অর্থাৎ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা নাগাদ মেদিনীপুর স্টেশন থেকে গোমো প্যাসেঞ্জার ধরে শালবনী (বা, চন্দ্রকোনা রোড)’র দিকে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজ দিয়ে নিচে নামছিলেন, সেই সময়ই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। এরপরই, রেল পুলিশের তৎপরতায় ফুট ওভারব্রিজেই তিনি সন্তান প্রসব করেন। খবর পেয়ে একে একে পৌঁছন শহর মেদিনীপুরের সমাজকর্মীদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান, কৌশিক কঁচ, পারমিতা মণ্ডল, দেবরাজ চক্রবর্তী প্রমুখ। রেল কর্তৃপক্ষের সহায়তায় ডাকা হয় অ্যাম্বুলেন্স। তারপর মুস্তাফিজুর, কৌশিক-রাই তাঁকে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন। ভর্তি করা হয় হাসপাতালের AN ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বছর ৪০-এর মহিলার নাম বুবু বেজ। তিনি প্রায় ২ কেজি ৬০০ গ্রাম ওজনের সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এও জানা যায়, চন্দ্রকোণা রোডের স্টেশন সংলগ্ন বস্তিতে (জল ট্যাঙ্কের পাশে) থাকেন বুবু। সেখানেই যাচ্ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago