Recent

Paschim Medinipur: বাসের মধ্যেই ব্যাগ অদল-বদল! পশ্চিম মেদিনীপুরের যুবকের সততায় সোনাদানা সহ লক্ষাধিক টাকার ব্যাগ ফিরে পেলেন মহিলা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: বাসের মধ্যেই ব্যাগ পরিবর্তন ঘিরে রবিবার সাতসকালেই হুলুস্থুল কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘি এলাকায়। হঠাৎ গাড়ি থেকে নেমে এক মহিলা চিৎকার করে কাঁদতে থাকেন। ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরাও। জড়ো হয়ে যান পথ চলতি মানুষ জন-ও। জানা যায়, হাওড়া জেলার বাগনানের এক মহিলা আত্মীয়র বাড়ি গিয়েছিলেন বাঁকুড়া জেলার কতুলপুরে। তিনি বাসে করে ফেরার সময়, যাত্রীবাহী বাসের বাঙ্কারে রেখেছিলেন তাঁর ব্যাগ। ব্যাগে ছিল সোনাদানা নগদ মিলে প্রায় লক্ষ টাকা! এরপর, ক্ষীরপাইয়ের হালদার দিঘিতে বাস থেকে নেমে মাথায় হাত মহিলার! কারণ, তাঁর ব্যাগ নেই। পরিবর্তে রয়েছে অন্য একটি ব্যাগ। ব্যাগ না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকেন তিনি।

কল্পনা মান্না নামে ওই মহিলা:

দুই ব্যাগ :

এরপরই, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা দ্রুত ব্যাগ খোঁজার তৎপরতা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই দেবদূতের মতো ছুটে আসেন এক যুবক। ওই যুবক সকলকে চমকে দিয়ে বলে ওঠেন, “দেখুন তো এটাই আপনার ব্যাগ কিনা?” মহিলা ব্যাগ চিনতে পেরে দ্রুত ব্যাগটি যুবকের হাত থেকে ছিনিয়ে নিয়ে দেখেন, তাঁর জিনিসপত্র টাকা সব কিছুই রয়েছে ব্যাগে। এরপর, ওই যুবক মহিলার কাছে থাকা নিজের ব্যাগটি নিয়ে বাড়ি চলে যান। পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রকোনা থানার জাড়া এলাকার বাসিন্দা ওই যুবকের নাম শুভেন্দু রায়। তাঁর ব্যাগ এবং কল্পনা মান্না নামে ওই মহিলার ব্যাগ একই রকমের দেখতে হওয়ায় বিপত্তি ঘটেছিল! তবে, যুবকের সততায় সবকিছু ঠিকঠাক মিটে যায়।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago