Recent

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। যদিও, এলাকাবাসীরা বলছেন, ভাগ্নের সাথে মামিমার প্রেমের সম্পর্ক ছিল! তবে কি ভাগ্নের সাথে ‘অভিসারে’ গিয়েও শেষপর্যন্ত তাঁর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনলেন মামিমা? গ্রেপ্তার হয়ে আদালতে যাওয়ার পথে শনিবার দুপুরে ‘কলির কেষ্ট’ ভাগ্নে অন্তত তেমনটাই ‘দাবি’ করলেন। ধৃত যুবক বলেন, মামিমার সাথে চার বছর ধরে তাঁর ‘ভালোবাসার সম্পর্ক!’ মামিমার কথাতেই পালিয়ে গিয়েছিলেন তাঁরা। ফিরে এসে সংসার বাঁচাতেই অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন মামিমা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকায়।

ধৃত ভাগ্না:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা যায়, কেশিয়াড়ি থানা এলাকারই বাসিন্দা, বছর ৩২-এর এক গৃহবধূ শুক্রবার (২১ নভেম্বর) তাঁকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন। শিবু ঘোষ নামে বছর ৩১-এর এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ আনেন তিনি। ওই গৃহবধূ সম্পর্কে শিবুর মামিমা। অভিযোগ পাওয়ার পরই শুক্রবার রাতে শিবুকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে কেশিয়াড়ি থানার পুলিশ। শনিবার দুপুরে শিবুকে আদালতে পেশ করা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে যাওয়ার পথে শিবু দাবি করেন, ‘মামিমাই বলে, চলো আমরা কোথাও পালিয়ে যাই। হলদিয়ায় গিয়েছিলাম আমরা।’ শিবুর প্রশ্ন, ‘তিনটে দরজা পেরিয়ে একজনকে জোর করে নিয়ে যাওয়া যায়?’ তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি শিবুর। তাঁর মা বলেন, ‘আমি জানতাম না ওদের মধ্যে এই সম্পর্ক গড়ে উঠেছে। জানলে নিশ্চয়ই বাধা দিতাম। আমার ছেলেও বিবাহিত। আমাদের বাড়ির পাশের গ্রামেই আমার বাপের বাড়ি। ওর মামিমা মাঝেমধ্যেই শিবুকে ফোন করে ডাকত, চাষবাস সহ নানা কাজে সহযোগিতা করার জন্য। আমিও আমার ভাইয়ের বৌকে খুব ভালোবাসতাম। শেষে ওই ফাঁসিয়ে দিল আমার ছেলেকে।’ তিনি এও দাবি করেন, ‘হলদিয়াতে একটি সালিশি সভাও হয়েছিল। সেখানে আমার ভাইয়ের বউ স্বীকার করেছিল, ও নিজের ইচ্ছেতেই পালিয়ে এসেছে।’ অন্যদিকে, অভিযোগকারিনীর স্বামী বলেন, ‘এনিয়ে আপনাদের কিছু বলতে চাইনা। যা হওয়ার আইন-আদালতের মাধ্যমেই হবে।’

পুলিশের একটি সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে অপহরণের কোনও প্রমাণ মেলেনি। তবে, ১৪ নভেম্বর মহিলার স্বামী কেশিয়াড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। গত ২০ নভেম্বর হলদিয়া থেকে স্বামীর সাথে ফিরে আসেন অভিযোগকারিনী মহিলা। ২১ নভেম্বর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘শুক্রবার অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আমরা নিজেদের হেফাজতে নিয়েছি। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।’

তিন দিনের পুলিশ হেফাজত ধৃতের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago