Paschim Medinipur

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা শুরু তখন থেকেই। শনিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই সিআরপিএফ জওয়ান দেবাশিস সিংহের ‘কফিনবন্দী’ দেহ পৌঁছয় গ্রামে। শোকে ভেঙে পড়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার ডিঙ্গল গ্রাম! চারদিকে শুধুই কান্নার শব্দ, হাহাকারের ঢেউ।

সিআরপিএফ জওয়ান দেবাশিস সিংহ:

বিজ্ঞাপন (Advertisement):

ছোট মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে বাড়ি এসেছিলেন। মাত্র ১০ দিন আগেই ছুটি কাটিয়ে ফের কাজে যোগ দিয়েছিলেন দেবাশিস। ডিসেম্বরে অন্নপ্রাশনের অনুষ্ঠান উপলক্ষে আবারও বাড়িতে আসার কথা ছিল তাঁর। কিন্তু, নিয়তি যে অন্য গল্প লিখে রেখেছিল! ফিরল দেবাশিসের ‘কফিনবন্দী’ দেহ। সিআরপিএফ জওয়ান ও আধিকারিকদের জয়ধ্বনি ভেদ করে শুধুই দেবাশিসের স্ত্রী ও বড় মেয়ের কান্না আর আর্তনাদ শোনা যাচ্ছিল! আর ছোট মেয়ে, ভালোভাবে জ্ঞান হওয়ার আগেই বাবাকে হারালো।

পরিবার সূত্রে জানা যায়, দেবাশিস ২০১৯ সালে CRPF-এ যোগ দেন। বর্তমানে কর্মরত ছিলেন ছত্তিশগড়ে। জানা গিয়েছে, দিনদশেক আগে হালকা জ্বর নিয়েই ডিউটিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থতা বাড়তে থাকে। ক্যাম্প থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি! শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর ৩০-এর দেবাশিস। ডেঙ্গু বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। শনিবার দেবাশিসের দেহ নিয়ে গ্রামে পৌঁছন সিআরপিএফ জওয়ান ও আধিকারিকরা। গান স্যালুটে, পুষ্প বৃষ্টিতে আর ভারতমাতার জয়ধ্বনিতে শেষ বিদায় জানানো হয় বীর জওয়ানকে। পূর্ণ রাস্ট্রীয় মর্যাদায় তার সম্পন্ন হয় শেষকৃত্য। সিআরপিএফ আধিকারিকদের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি-র জেলা সভাপতি তন্ময় দাস সহ অনেকেই গিয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। তন্ময় বলেন, ‘শুধু আমাদের ডেবরার গ্রাম নয়, দেশমাতা একজন বীর সন্তানকে অকালে হারালেন। সিআরপিএফ-এর তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আমরাও চাই, ওঁর স্ত্রী, পরিবার সহ ফুটফুটে দু’টি মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে আর্থিক সহায়তার সাথেই পরিবারের কারুর চাকরির ব্যবস্থা করা হোক।’

শেষ শ্রদ্ধা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago