Recent

Midnapore: পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু মেদিনীপুর শহরের যুবকের! ময়নাতদন্ত হল মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মে:জেলা শহর মেদিনীপুরের নতুনবাজার সংলগ্ন পাথরঘাটা মন্ডল মহল্লা এলাকায়, একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালী থানার পুলিশ। বুধবার ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বছর ৩০ এর যুবকের নাম কাজল পাল। যুবকের বাড়ি মেদিনীপুর শহরের চিড়িমারসই এলাকায় বলে জানা গেছে।

দেহ উদ্ধার:

বুধবার দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে, পাথরঘাটার মন্ডল মহল্লা এলাকার একটি পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা বছর তিরিশের ওই যুবকের দেহ আদিবাসী পাড়ার ওই পুকুরে ভেসে থাকতে দেখে কোতোয়ালী থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের বাড়ি চিড়িমারসাই এলাকায়। তবে, শ্বশুরবাড়ি নতুনবাজার সংলগ্ন ওই এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনো কারণে পুকুরের কাছে গিয়ে ওই যুবক তলিয়ে যায়। পরিবারের তরফে কোনো অভিযোগ করা হয়নি, তবে বুধবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ওই যুবক মদ্যপ ছিলেন কিনা বা কি কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago