Recruitment

SSC: দুর্নীতি আর মামলার জটের মধ্যেই সাত বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ মে:২০১৫’র পর ২০২২! ৭ বছর পর ফের রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (West Bengal Central School Service Commission)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শীঘ্রই শূন্যপদ, শিক্ষক নিয়োগ পদ্ধতি সম্পর্কিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও এদিনের এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের জুনিয়ার হাই (বা, উচ্চ প্রাথমিক), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিও দ্রুত জারি করা হবে বলে, আরেকটি বিজ্ঞপ্তি-তে জানানো হয়েছে। দুটি বিজ্ঞপ্তি-ই বৃহস্পতিবার (৫ মে) দুপুরে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে।

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 1st SLST বা প্রথম রাজ্য স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া’র জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে প্রায় প্রায় ১৫-১৬ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে ২০১৯ সালের মধ্যে। কিন্তু, গত তিন বছর ধরে, সেই শিক্ষক নিয়োগের ভিত্তিতে নজিরবিহীন দুর্নীতির অভিযোগে একদিকে যেমন আদালতে মামলা চলছে, ঠিক তেমনি রাজপথে বসে আছেন অপেক্ষারত চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল। ডিভিশন বেঞ্চ গঠন করেছে সিট বা বিশেষ তদন্তকারী দল। আগামী ১৩ মে ডিভিশন বেঞ্চে শুনানিও আছে। আর, এই সমস্ত বিতর্কের মধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন নিঃসন্দেহে নতুন চমক সৃষ্টি করল!

প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago