Recruitment

Primary Teachers: পশ্চিম মেদিনীপুরে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য জুড়ে চলছে ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে ১৫ হাজার ২৮৪ জনের চাকরি হয়ে গেছে প্রথম পর্যায়ে। বাকি ১২১৬ জনের মধ্যে সম্প্রতি ৪৭৪ জন সফল প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। এই তালিকায় নট ইনক্লুডেড এবং অফলাইনে আবেদনকারীরা আছেন। এবার, সেই ৪৭৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ শুরু হল রাজ্য জুড়ে। এই ৪৭৪ জনের মধ্যে প্রায় ৪৬ জন আছেন পশ্চিম মেদিনীপুর জেলার। সম্প্রতি, সেই ৪৬ জনের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) অফিসে। সোমবার তাঁদের কাউন্সেলিং এবং নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ সম্পন্ন হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। আগামীকাল থেকেই তাঁরা নিজেদের বেছে নেওয়া স্কুলে জয়েন করতে পারবেন বলে জানা গেছে সংসদ সূত্রে।

নিয়োগপত্র হাতে খুশি চাকরিপ্রার্থীরা :

স্বাগত জানানো হল চাকরিপ্রার্থীদের, উপস্থিত ছিলেন শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা :

উল্লেখ্য যে, দ্বিতীয় পর্যায়ে নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থীদের নিজেদের ব্লক বা নিকটবর্তী এলাকা এবং অবশ্যই সিঙ্গেল টিচার থাকা স্কুলগুলিকে। এমনটাই জানিয়েছেন DPSC চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। তিনি বলেন, “যে সমস্ত স্কুলে একজন বা দু’জন শিক্ষক আছেন, সেখানেই নিয়োগ করা হচ্ছে নতুন শিক্ষকদের। আগামীকাল থেকেই তাঁরা নিজেদের স্কুলে জয়েন করতে পারবেন।” নিয়োগপত্র হাতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নবনিযুক্ত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। এদিন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে নিয়োগপত্র নিতে আসা নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হল, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে। তাঁদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ও কলম। উপস্থিত ছিলেন, তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরাও। তিনি বলেন, “অতিমারী পরিস্থিতির মধ্যেও রাজ্য জুড়ে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি ধন্যবাদ জানাই। যাঁরা (নট ইনক্লুডেড) আন্দোলন করছিলেন, তাঁদের মধ্যে অনেকেই চাকরি পেলেন। তাই তাঁদের সংবর্ধনা দেওয়া হল শিক্ষক সমিতির পক্ষ থেকে।” তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি অনিমেষ দে, জেলা চেয়ারম্যান শান্তনু দে প্রমুখ।

নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago