Viral

Smoking: শ্রেণিকক্ষেই সিগারেটে সুখটান! এক বছরের জন্য ‘সাসপেন্ড’ অভিযুক্ত পড়ুয়ারা, বসছে CCTV

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: সদ্য খুলেছে স্কুল। এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে আসছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। কোথাও গান চালিয়ে উদ্দাম নৃত্যে মেতেছে ছাত্রীরা, আবার কোথাও শ্রেণিকক্ষে সিগারেটে সুখটান দিচ্ছে একদল ছাত্র-ছাত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জাড়া হাইস্কুলে ক্লাসের মধ্যে একাদশ শ্রেণীর কয়েক জন ছাত্র-ছাত্রী ধূমপান করে। একে অপরের দিকে ধোঁয়াও ছাড়ে! আর সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করা হয়। শনিবারের এই দৃশ্য সমাজ মাধ্যমে ‘ভাইরাল’ (Viral) হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে! সোমবার ওই অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের প্রধান শিক্ষক তাঁর কক্ষে ডেকে পাঠিয়ে জানিয়ে দেন, তাদের এই আচরণ শোভনীয় বা শিক্ষা সুলভ নয়। তাই আগামী এক বছরের জন্য তারা স্কুলে আসতে পারবে না! তবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে শুধুমাত্র পরীক্ষায় বসতে দেওয়া হবে।

শ্রেণিকক্ষে সুখটান! (ভাইরাল হওয়া ভিডিও থেকে কেটে নেওয়া ছবি) :

স্কুলের ভিতর ক্লাস রুমে ছাত্র-ছাত্রীদের সিগারেটে টান দেওয়ার ভিডিও প্রকাশ্য আসতেই বিতর্কে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের জাড়া উচ্চ বিদ্যালয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের ক্লাস রুমে, ইউনিফর্ম পরা অবস্থায় দু’জন ছাত্রীকে সিগারেটে টান দিতে আর সেই দৃশ্য ক্যামেরা বন্দী করছে অপরজন। তাদের সঙ্গে ছিল দুই ছাত্রও। এই ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! যদিও এই ঘটনাটি দু’তিন দিন আগের বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন জাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় মুখোপাধ্যায় ও ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত বারিক। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত বারিক জানান, “কোনো ছাত্র-ছাত্রীর এই এধরনের আচরণ বরদাস্ত করা যায় না। স্কুলের প্রতি কক্ষে সি সি ক্যামেরা বসানো হচ্ছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago