Recruitment

Primary TET: প্রাথমিকের টেট ঘিরে কড়া নিরাপত্তা! মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা, সেন্টারের আশেপাশে ১৪৪ ধারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর:একেবারে ‘বজ্র আঁটুনি’! মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারছেন পরীক্ষার্থীরা। এডমিট কার্ড এবং ব্ল্যাক বল পেন ছাড়া ভেতরে কোন কিছুই নিয়ে যাওয়া যাচ্ছে না। তবে কিছু কিছু স্কুলে জলের বোতল টুকু শুধু নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৪৬ হাজার পরীক্ষার্থী। ১১-টার পর পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি নেই। পরীক্ষা কেন্দ্র বা সেন্টারের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষার্থীরা এবার প্রশ্নপত্র এবং OMR এর ডুপ্লিকেট কপি নিয়ে বেরোতে পারবেন।

কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা:

প্রসঙ্গত উল্লেখ্য, ‘মানিক-কেলেঙ্কারি’র পর এই প্রথম রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিকের টেট পরীক্ষা। আর, তা ঘিরেই নজিরবিহীন কড়াকড়ি! স্বচ্ছতা রাখার চেষ্টা বা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যদিও, পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা প্রশ্ন তুলছেন, এত বজ্র আঁটুনির পরও, যদি দুর্নীতি হয় খোদ পর্ষদ অফিসেই? কারণ, সাম্প্রতিককালে দেখা গেছে স্কুল সার্ভিস কমিশন বা প্রাথমিকের পরীক্ষায় সমস্ত দুর্নীতি করা হয়েছে অফিস গুলির গোপন কক্ষ থেকেই! তার, ভুরি ভুরি প্রমাণও মিলছে সিবিআই এর মাধ্যমে! এবারও, ব্ল্যাঙ্ক ওএমআর (OMR) জমা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে! কাজেই, পরীক্ষাকেন্দ্রে দুর্নীতির ভয় বরাবরের মতো এবারও নেই, ভয় তো ‘আসল’ জায়গায়! বলছেন অভিভাবক থেকে ওয়াকিবহাল মহল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago