Result

Midnapore: CBSE-র দশম-দ্বাদশে ভাল ফল, মাতকাতপুরের রেনেসাঁস ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্সের পার্সেন্টাইলও প্রশংসনীয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ মে: সবে দ্বিতীয় বছর বোর্ড পরীক্ষায় বসলো মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মাতকাতপুর এলাকায় অবস্থিত দ্য রেনেসাঁস ইন্টারন্যাশনাল স্কুলের (The Renaissance International School) পড়ুয়ারা। আর, দ্বিতীয় বছরই CBSE-র দশম ও দ্বাদশে (CBSE Results 2024) রীতিমত সন্তোষজনক ফল করল রেনেসাঁস স্কুলের পড়ুয়ারা। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE Main 2024) ফলাফলেও নজর কাড়ল রেনেসাঁস ইন্টারন্যাশনাল স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া। উল্লেখ্য যে, গত ১৩ মে প্রকাশিত সিবিএসই (CBSE)-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল অনুযায়ী, দ্য রেনেসাঁস ইন্টারন্যাশনাল স্কুলের একাধিক পড়ুয়া ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। দশমের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৬ জন। ৭৫ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে আরও ১২ জন। বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে জিনিয়া লালা (Zeenia Lala)। ৯৫ শতাংশ অর্থাৎ ৪৭৫ (বেস্ট অফ ফাইভে) নম্বর পেয়েছে জিনিয়া।

The Renaissance International School :

অন্যদিকে, CBSE-র দ্বাদশে ১১৪ জন পড়ুয়ার মধ্যে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১০ জন। ৭৫ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে আরও ৪২ জন। সর্বোচ্চ ৯৬.২ শতাংশ (৪৮১) নম্বর পেয়েছে তিয়াসা বেরা (Tiyasa Bera)। এছাড়াও, উপাসনা মজুমদার এবং এলিনা আলি পেয়েছে যথাক্রমে ৯৫.৬ (৪৭৮) এবং ৯৫.৪ (৪৭৭) শতাংশ নম্বর। উপাসনা জয়েন্ট এন্ট্রান্সেও (JEE Main) প্রশংসনীয় ফল করেছে। তার পার্সেন্টাইল ৯৯.৪ (99.4 Percentile)। এছাড়াও, গৌরব শিট ও ভবেশ আগরওয়ালের পার্সেন্টাইল ৯৯ শতাংশের বেশি। স্কুলের মোন ১২ জন পড়ুয়ার পার্সেন্টাইল ৯০ শতাংশের বেশি। সেই তালিকায় দ্বাদশে সর্বোচ্চ নম্বর প্রাপক তিয়াশাও (95.36) আছে। স্কুলের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার আরণ্যক আচার্য বলেন, “খুব বেশিদিন আমাদের পথচলা নয়। প্রথমে অষ্টম শ্রেণি পর্যন্ত আমরা শুরু করেছিলাম। ২০২৩ সালে প্রথম বোর্ড পরীক্ষায় বসে আমাদের পড়ুয়ারা। সেই হিসেবে ওদের ফলে আমরা খুশি। বিশেষত দ্বাদশের ১০ জন ৯০ শতাংশের বেশি নম্বর সহ স্কুলের অর্ধেকের বেশি পড়ুয়াই ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। জয়েন্ট এন্ট্রান্সেও বেশ কয়েকজন পড়ুয়ার ফল বেশ ভালো। তবে, সবদিক দিয়েই আরও উন্নতি করাই আমাদের লক্ষ্য। পড়ুয়াদের আরও অনেক সাফল্য কামনা করি!”

JEE Main এর রেজাল্ট:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago