Result

CBSE Results: CBSE-র দশমে ৯৯ শতাংশ নম্বর, রাজ্যে সম্ভাব্য ‘অষ্টম’ খড়্গপুর DAV-র সানা! প্রায় অর্ধেক পড়ুয়াই পেল ৯০ শতাংশের বেশি নম্বর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ মে: সোমবার (১৩ মে) প্রকাশিত হয়েছে CBSE (Central Board of Secondary Education)-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Results 2024)। দশমে পাশের হার ৯৩.৬ শতাংশ এবং দ্বাদশে ৮৭‌.৯৮ শতাংশ। পাশের হারে উভয় ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা। এদিকে, CBSE-র দশম ও দ্বাদশে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ডিএভি মডেল স্কুল, আইআইটি খড়্গপুরের (DAV Model School, IIT Kharagpur) পড়ুয়ারা। দশমের ১৪৯ জন পড়ুয়ার মধ্যে ৭৩ জনই পেয়েছে ৯০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর। সর্বোচ্চ ৯৯ শতাংশ (বেস্ট অফ ফাইভে 495) নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য ‘অষ্টম’ (8th Rank) স্থান অধিকার করেছে সেখ সানা (Sk. Sana)। এছাড়াও, বিজেতা ঘোষ (Bijeta Ghosh) এবং সূর্যানি পোদ্দার (Surjani Podder) পেয়েছে যথাক্রমে ৯৮.৬ (493) এবং ৯৮.৪ (492) শতাংশ নম্বর।

সেক সানা (Sk. Sana):

বিজেতা (Bijeta Ghosh):

অন্যদিকে, CBSE-র দ্বাদশে ডিএভি, খড়্গপুরের (DAV Model School, IIT Kharagpur) ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন পেয়েছে ৯০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর। সর্বোচ্চ ৯৬.৮ (484) শতাংশ নম্বর পেয়েছে স্নেহা প্রসাদ (Sneha Prasad)। স্নেহা ‘হিউম্যানিটিস’ বা কলা (Humanities) বিভাগের ছাত্রী। বিজ্ঞান বিভাগ (Science) থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে রুদ্র সাহু (479) এবং বাণিজ্য বিভাগ (Commerce) থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে ডি.শ্রুতি (473)। দশম ও দ্বাদশের পড়ুয়াদের সাফল্যে উচ্ছ্বাসিত বিদ্যালয়ের অধ্যক্ষা (Principal) লোপা চ্যাটার্জি (Lopa Chatterjee) সহ শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের অভিনন্দিত করার সাথে সাথেই, তাদের আরও সাফল্য কামনা করেছেন অধ্যক্ষা। (ছবি- স্কুল কর্তৃপক্ষ)

সূর্যানি (Surjani Podder):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago