Midnapore

Midnapore: “কপালের আঘাতটা এখনও ভালো হয়নি!” মুখ্যমন্ত্রীর ‘অনুরোধে’ খড়্গপুরে মিছিল হবে সূর্যের বিপরীতে; অগ্নিমিত্রার সমর্থনে শনিতে শুভেন্দু, রবিবার প্রধানমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ মে: “বাপরে বাপ! কি রোদ! কাঁথিতে যখন মিছিল করছিলাম সূর্যের রোদটা সরাসরি এসে আমার কপালে পড়ছিল! আর আমার কপালের আঘাতটা এখনও পুরোপুরি ভালো হয়নি। তাই, আমার অনুরোধ (রিকোয়েস্ট) থাকবে, এরপর থেকে যখন মিছিলের আয়োজন করবেন, সূর্যের বিপরীতে (Against the Sun) করবেন।” বৃহস্পতিবার বিকেলে (৫টা নাগাদ) মেদিনীপুর লোকসভার অধীন এগরা’র ঝাটুলাল উচ্চ বিদ্যালয়ের মাঠে জুন মালিয়া-র সমর্থনে আয়োজিত সভা থেকে দলীয় নেতৃত্বের কাছে ঠিক এই আবেদন বা অনুরোধই রেখেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি, শুক্রবার (১৭ মে) গোষ্ঠী-কোন্দলে জর্জরিত খড়্গপুর শহরে ‘প্রিয়’ জুনের সমর্থনে মিছিল করার কথা জানান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভা মঞ্চেই উপস্থিত ছিলেন জুন সহ মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া-রা। মুখ্যমন্ত্রী ‘অনুরোধ’ করার সময়ই জুন-সুজয়রা পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করেন এবং ঠিক করে নেন খড়্গপুর শহরের মিছিল করা হবে সূর্যের (বা, রোদের) বিপরীত অভিমুখেই!

এগরায় জুনের সমর্থনে মুখ্যমন্ত্রী:

সেই মতোই পূর্ব নির্ধারিত খড়্গপুর শহরের ইন্দা (খড়্গপুর কলেজের সামনে থেকে) থেকে বিএনআর গ্রাউন্ডের পরিবর্তে মিছিলের দিক নির্ধারণ করা হয় বি এনআর গ্রাউন্ড থেকে ইন্দা পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যাতেই মেদিনীপুর জেলা তৃণমূল এবং খড়গপুর শহর তৃণমূলের তরফে সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। আপাতত এও স্থির হয়েছে, খড়্গপুর কলেজ মাঠের পরিবর্তে বি এন আর গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডেই অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। আর রওনা দেবেন খড়্গপুর কলেজ মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকে। এদিনের মিছিলে কমপক্ষে ২০-৩০ হাজার মানুষের জমায়েত হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। রাস্তার দু’পাশে আরও কয়েক হাজার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ থাকবেন বলেও অশাবাদী সুজয়রা। মিছিল শুরু হবে শুক্রবার বিকেল চারটা-সাড়ে চারটা নাগাদ। উল্লেখ্য যে, শুক্রবার প্রথমে গোপীবল্লভপুরে (কালীপদ সোরেনের সমর্থনে) এবং পরে দাসপুরে (দেবের সমর্থনে) দু’টি সভা করার পর খড়্গপুর শহরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, শনিবার (১৮ মে) মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে যার চারটি সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ১১টা নাগাদ প্রথম সভা হবে শালবনীর পিড়াকাটাতে। এরপর যথাক্রমে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি, মোহনপুর ব্লকের মোহনপুর এবং কেশিয়াড়িতে সভা করবেন শুভেন্দু। রবিবার (১৯ মে) খড়্গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের মাঠে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার থেকে প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার মাঠ পরিদর্শন করেন পুলিশের শীর্ষ কর্তারা। প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে আশাবাদী জেলা বিজেপি নেতৃত্ব।

রবিবার প্রধানমন্ত্রীর সভা হবে নিমপুরা আর্য বিদ্যাপীঠের এই মাঠেই:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago