Salboni

Murder: বৌদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী-কে খুন করার অভিযোগ! দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পশ্চিম মেদিনীপুরের শালবনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী-কে খুন করার মারাত্মক অভিযোগ! গ্রেফতার ‘গুনধর’ স্বামী। খুনে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে, শ্বশুর-শাশুড়ি ও জা-ভাসুরের বিরুদ্ধেও। তবে, তারা পলাতক। খোঁজ চালাচ্ছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের রায়গড় মেগাখাম গ্রামে। মৃত গৃহবধূর নাম ববিতা রায়। বয়স মাত্র ২৭। বুধবার রাতের এই ঘটনায় শালবনী থানার পুলিশ ববিতা’র মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তাঁর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে স্বামী (বয়স আনুমানিক ৩৫) প্রকাশ ঘোষ-কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

মেদিনীপুর মেডিক্যালে ববিতার নিথর দেহ :

মৃতা ববিতার পরিবার সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ১৪ আগস্ট শালবনীর মেগাখামের বাসিন্দা প্রকাশ ঘোষের সঙ্গে বিয়ে হয় মেদিনীপুরের আমতলার বাসিন্দা লালু রায়ের মেয়ে ববিতার। বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা পয়সার জন্য মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোকেরা! এর মধ্যেই, মৃতার স্বামী প্রকাশ ঘোষের সঙ্গে তার বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরী হয়। যা জানতে পারায় প্রতিবাদ করে ববিতা। অভিযোগ, এরপরই তার উপর আরও শারীরিক ও মানসিক নির্যাতন আরও বাড়তে থাকে। বুধবার রাতে হঠাৎই ববিতার শ্বশুর বাড়ি থেকে ফোন করে জানানো হয়, ববিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে! এরপরই ববিতার বাপের বাড়ির লোকেরা শালবনী থানায় খবর দিলে, শালবনী থানার পুলিশ দ্রুত পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে গভীর রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন! বৃহস্পতিবার দুপুরে মৃতার পরিবারের তরফে শালবনী থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় মৃতার স্বামী প্রকাশ ঘোষকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করেছে শালবনী থানার পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতার শ্বশুর, শাশুড়ি এবং জা ও ভাসুর। ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে এই বিষয়ে কিছু বলতে রাজি হননি পুলিশ আধিকারিকরা। এদিকে, এই ঘটনায় অভিযুক্তদের প্রত্যেকের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ববিতার পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago