Police Administration

Cannabis Smugglers: পশ্চিম মেদিনীপুরে পুলিশের বড়সড় সাফল্য! ৯৪ কেজি গাঁজা সহ দুই আন্তঃরাজ্য পাচারকারী গ্রেফতার

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল:পশ্চিম মেদিনীপুরে বড়সড় সাফল্য পুলিশের। বুধবার রাতে প্রায় ১ কুইন্টাল (৯৪ কেজি) গাঁজা সহ দুই আন্তঃরাজ্য পাচারকারীকে (Interstate Cannabis Smugglers) গ্রেফতার করল দাঁতন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই গাঁজা পাচারকারীর নাম যথাক্রমে- অঙ্কিত কুমার এবং সম্ভব কুমার। ২১-২২ বছরের দুই যুবকই বিহারের বাসিন্দা। উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল পাচার করতে। মাঝখানে পশ্চিম মেদিনীপুরের সোনাকোনিয়া সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যায়! এই দুই কুখ্যাত গাঁজা পাচারকারী-কে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। দু’জনেরই পুলিশ হেফাজত হয়েছে বলে জানা গেছে।

বাজেয়াপ্ত গাঁজা:

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ এপ্রিল) গভীর রাতে, একটি টাটা সুমো গাড়িতে করে ওড়িশা (বা, উড়িষ্যা) থেকে তারা গাঁজা নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকোনিয়ার কাছে হাসিমপুরে দাঁতন থানার পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর, কথাবার্তায় অসঙ্গতি দেখে দাঁতন থানার সেকেন্ড অফিসার বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। এরপরই, রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের! গাড়ি থেকে এক এক করে, মোট তিনটি বস্তায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার হয়। দু’জনকেই গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয়েছে টাটা সুমো গাড়িটিও। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। দুই আন্তঃরাজ্য গাঁজা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ। সেজন্যই তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আটক টাটা সুমোটি :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago