দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরে, ৬ নং জাতীয় সড়কের পাশে থাকা এক হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল হোটেল মালিককে! খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত নানকা গ্রামের কাছে এই হোটেলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ৫ যুবতীকে উদ্ধার করে। তাঁদের দিয়ে দেহ ব্যবসা চালানো হত বলে অভিযোগ। এক গ্রাহককেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়।
জানা যায়, কয়েকদিন আগেই খড়্গপুর গ্রামীণ এলাকায় অবস্থিত ৬ নং জাতীয় সড়কের পাশে এই হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন যুবতীকে উদ্ধার করেছিল খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। শুক্রবার রাতে ফের অভিযান চালিয়ে ৫ যুবতীকে উদ্ধার করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। হোটেল মালিক সাবিনা খাতুন-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে এক গ্রাহককেও। এদিকে, বারবার একই হোটেলে একই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…