Politics

Midnpaore: “কেন্দ্রীয় বাহিনী দিয়ে সব পৌরসভায় একসঙ্গে নির্বাচন করিয়ে দেখান”, মেদিনীপুরে দিলীপের চ্যালেঞ্জ! ওড়াল তৃণমূল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যের আসন্ন পৌরসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবি তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ‘চায়ে-পে-চর্চা’য় যোগ দিয়ে তিনি মন্তব্য করেছেন, “পৌরসভা নির্বাচনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে করনো উচিত। এত ভয় কিসের! ত্রিপুরা রাজ্যকে দেখে শেখা উচিত। ত্রিপুরা সরকার আগেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে রেখেছিল। অন্যদিকে, বাংলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর জন্য, আদালতে যেতে হয়!” তিনি এও মন্তব্য করেন, “পশ্চিমবঙ্গের সব ক’টা পৌরসভায় একসঙ্গে হোক। রাজ্য সরকার তো বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে, তাও সব পৌরসভায় একসঙ্গে ভোট করাতে ভয় পাচ্ছে!”

চায়ে-পে চর্চায় দিলীপ ঘোষ :

মেদিনীপুরে এসে পৌরসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। শাসকদলের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে দিলীপের মন্তব্য, “পৌরসভা নির্বাচন আলাদা আলাদা ভাবে কেন করা হচ্ছে? সরকার কি ভয় পাচ্ছে ? যদি একসঙ্গে নির্বাচন হয় লুটপাট করতে পারবে না? কলকাতার লোকেদের যদি এই নির্বাচনের সুবিধা পাওয়ার অধিকার আছে, তাহলে বাকি বাংলা লোকেদের কেন নয়? বিধানসভা, লোকসভার নির্বাচন তো এক সঙ্গেই হয়েছে, তবে পুরসভার নয় কেন?” একইসঙ্গে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবিও তুলেছেন তিনি। যদিও, দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে, শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “এখনও কি শিক্ষা হয়নি দিলীপ বাবুদের! কেন্দ্রীয় বাহিনী দিয়ে মনের মতো নির্বাচন করিয়েও, মানুষের ভোটে গো-হারা হেরেছেন। তারপরও, এইসব মন্তব্য, দিলীপ বাবুর মতো জনবিচ্ছিন্ন লোকেরাই করতে পারেন। ওনারা প্রার্থী খুঁজে পান কিনা, সেটা আগে দেখুন!” প্রার্থী ঘোষণা নিয়ে এদিন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “পৌরসভা নির্বাচনে শুধু মহিলাই নয়, সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা থাকবেন। ঠিক সময়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।” জানা গেছে, কলকাতা পৌরসভা নির্বাচনের বিজেপির প্রার্থী তালিকা আজই চূড়ান্ত হতে পারে।

ওয়ার্ড মিটিংয়ে দিলীপ ঘোষ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago