Shootout

Shoot Out: খড়্গপুরে শুটআউট! স্কুটিতে চেপে এসে সামনে থেকে গুলি তৃণমূল কর্মীকে, মৃত প্রদীপ ঘনিষ্ঠ যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন:ফের শুট আউট রেলশহর খড়্গপুরে। সোমবার রাত্রি ১০ টা নাগাদ চলল গুলি! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও নামে বছর ৪২ এর তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটে, খড়্গপুর পৌরসভার ২০ নং ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্টের মাতা মন্দিরের সামনে। সেখানেই বসেছিলেন প্রসাদ। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে, প্রসাদ কে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছেছেন পৌরপ্রধান প্রদীপ সরকার সহ অন্যান্যরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

মৃত তৃণমূল কর্মী প্রসাদ রাও:

জানা গেছে, গত সপ্তাহ দুয়েক চেন্নাইয়ে কাটিয়ে সোমবার -ই শহরে ফিরেছিলেন প্রসাদ। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। একসময় মৃত ‘রেল মাফিয়া’ শ্রীনু নাইডু’র ঘনিষ্ঠ ছিলেন এই প্রসাদ, বলছেন অনেকেই। সোমবার রাতে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলেই প্রসাদের মৃত্যু হয় বলেও জানা গেছে। ঘটনা ঘিরে রেল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের ধরতে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে, কি কারণে গুলি এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জের হতে পারে! ঘটনার তদন্তে নেমেছে টাউন থানার পুলিশ।

উদ্ধার হওয়া কার্তুজ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago