Social Media

Meta: বিশ্বজুড়ে ‘মেটা-বিভ্রাট’! সমস্যা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে; পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১২ ডিসেম্বর: বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম পরিষেবা ‘ডাউন’ হতে শুরু করে। মেটা (Meta)-র সমস্ত জনপ্রিয় অ্যাপ বা মাধ্যমগুলিতেই দেখা দেয় ‘বিভ্রাট’ (Global Outage)। রাতের দিকে সমস্যা বাড়তে শুরু করে। মেসেজ (বার্তা) পাঠানো, এডিট করা, ছবি-ভিডিও ডাউনলোড প্রভৃতি ক্ষেত্রে সমস্যা দেখা দেখা দেয়। বিশ্বের লক্ষ লক্ষ ব্যবহারকারীরা এমনটাই অভিযোগ জানাতে শুরু করেন।

ফেসবুক, হোয়াটসঅ্যাপে সমস্যা:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, রাত্রি ১১টা ২৫ মিনিট থেকে ভারতের বিভিন্ন প্রান্তে সমস্যা চরমে পৌঁছয়। প্রায় স্তব্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা। রাত্রি ১১টা ৪৫ মিনিট নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফেসবুক (Facebook) সহ অন্যান্য মাধ্যমগুলিও রাত্রি সাড়ে ১২টা অবধি স্বাভাবিক হয়নি। আর, হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা রাত্রি ১২টার পর পুনরায় বিপর্যস্ত হয়। ভারত ছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তেই সমস্যা দেখা দেয়। এক্স হ্যান্ডেলে (টুইটারে) ‘প্রযুক্তিগত সমস্যা’ (Technical Issues)-র কথা স্বীকারও করা হয়েছে মেটার তরফে। তবে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

আবেদন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago