Social Work

বেঁচে থাকুক মানবতা! পশ্চিম মেদিনীপুরের মৃত্যু পথযাত্রী প্রৌঢ়া প্রভাতী’র জীবনে “নতুন প্রভাত” এনে দিলেন অঞ্জনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: “মানুষ মানুষের জন্য”! প্রমাণ করলেন খড়্গপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অঞ্জনা শাঁকরে। ওই ওয়ার্ডের চুনা বস্তী’তে বসবাসকারী ৭৫ বছর বয়সী প্রৌঢ়াকে এক “নতুন জীবন” দান করলেন তিনি। পরিবার-পরিজন হীন অসহায় প্রৌঢ়া প্রভাতী রাও একপ্রকার মৃত্যুশয্যায় পড়ে ছিলেন একাকী। গত ৩ বছর ধরে ডাক্তার-ওষুধ তো দূরের কথা, কেউ একটু স্নান পর্যন্ত করিয়ে দেয়নি! একঝলক দেখলে আঁতকে উঠতে হতো, এমনই বিভীষিকাময় চেহারা হয়ে গিয়েছিলো তাঁর। কোনও কাজে ওই এলাকা দিয়ে যাওয়ার সময়, এই দৃশ্য দেখে মন কেঁদে ওঠে বিদায়ী কাউন্সিলর অঞ্জনা’র। তিনি নিজে গিয়ে, প্রভাতী’কে সেখান থেকে তুলে নিয়ে আসেন। সোমবার দুপুরে তাঁকে স্নান করিয়ে, মাথায় জটা লেগে যাওয়া চুল কাটিয়ে, নখ কাটিয়ে, নতুন রূপ দিলেন। তারপর, নিজের হাতে প্রভাতীকে খাইয়ে দাইয়ে মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

এই অবস্থায় ছিলেন প্রভাতী :

স্নান করালেন অঞ্জনা ও তাঁর সহকর্মীরা :

স্নান করানোর পর :

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই প্রভাতী রাও’য়ের আপনজনরা তাঁকে ছেড়ে চলে গেছে। একটি ভাঙা-চোরা ঘরে একাই পড়ে থাকতেন এই তেলেগু মহিলা। পাশাপাশি কেউ হয়তো কোনদিন খাওয়ার দিলে খেতেন। স্নান করানো, পোশাক-আশাক বদলানোর কেউ ছিলোনা! আবর্জনার মধ্যে, অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে থাকতে সারা শরীরে ইনফেকশন বা সংক্রমণ হয়ে গিয়েছিলো তাঁর। দুর্গন্ধ হয়ে গিয়েছিলো সারা শরীরে। সেজন্যই সচরাচর কেউ তাঁর সামনে দিয়ে যেতেন না! এই পরিস্থিতিতেই প্রভাতী’কে দেখে নিজের অন্তর ডুকরে কেঁদে ওঠে মারাঠী কাউন্সিলর অঞ্জনা’র। ডাক দেয় মানবিকতা। অঞ্জনা জানান, “একপ্রকার ভয়াবহ অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধা। এতোটাই দুর্গন্ধ ছিলো, সামনে যাওয়া যাচ্ছিলোনা। জিজ্ঞেস করে জানতে পারি, ওনার কেউ নেই, প্রায় ৩-৪ বছর স্নান করেননি! তারপরই আমি ৭৫ বছরের ওই বৃদ্ধা’কে ওখান থেকে নিয়ে এসে, স্নান করিয়ে, পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিজের হাতে খাইয়ে দি। আমাকে আন্তরিকভাবে সাহায্য করেছে আমার সহকর্মীরা। ওনার নাকে ও শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে গিয়েছিলো। সকলের সহযোগিতায় আপাতত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। এরপর, ওনাকে স্থানীয় নির্মল হৃদয় আশ্রমের হাতে তুলে দেব।” অনেকেরই হয়তো মনে পড়ে যাবে, মুন্নাভাই এমবিবিএস সিনেমার কথা! না, এটা সিনেমা নয়; তবে সিনেমার মতোই মনে হবে। প্রভাতী নিজেও হয়তো ভাবেন নি, এই বয়সে, এভাবে তাঁর জীবনে “নতুন প্রভাত” আসবে! প্রভাতীর প্রতিবেশীরাও এলাকার বিদায়ী কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের অঞ্জনা শাঁকরে’র এই মানবিকতায় মুগ্ধ হয়েছেন। সকলেই বলছেন, “এভাবেই বেঁচে থাকুক মানবতা!”

ভর্তি করা হলো হাসপাতালে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago