Air Force

কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটির দায়িত্ব গ্রহণ করলেন এয়ার কমান্ডার রণ সিং

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই : কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটির (Kalaikunda Air Force Station) দায়িত্ব গ্রহণ করলেন রণ সিং। সোমবার বাহিনীর নিজস্ব প্রথা মেনে, একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এয়ার কমোডর রণ সিং দায়িত্ব গ্রহণ করলেন, এয়ার কমোডর তরুন চৌধুরী-এর কাছ থেকে। কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিংয়ের দায়িত্ব গ্রহণ করার পর, বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন এয়ার কমান্ডার তরুণ চৌধুরী প্রশংসা করে রণ সিং বলেন, “এয়ার কমোডর চৌধুরী সফলভাবে বাহিনী পরিচালনা করেছিলেন। আমাদের সেভাবেই এগোতে হবে।” অতিমারীর মধ্যে সমস্ত কোভিড বিধি মেনে কলাইকুন্ডা এয়ার বেসে এই অনুষ্ঠান পালিত হয়।

কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটির দায়িত্ব গ্রহণ করলেন এয়ার কমান্ডার রণ সিং :

প্রসঙ্গত, এয়ার সিএমডি রণ সিংহ ১৯ ডিসেম্বর, ১৯৯২ এয়ার ফোর্সের ফ্লাইং ব্রাঞ্চে যোগদান করেছিলেন। ৩,২৫০ এরও বেশি যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এই যোদ্ধা পাইলট বাহিনীর শীর্ষ আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সোমবার। তিনি ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং কলেজ অফ এয়ার ওয়ারফেয়ারের প্রাক্তন ছাত্র। যুদ্ধ বিমানের একজন অভিজ্ঞতাসম্পন্ন পাইলট হিসেবে তিনি সারা দেশে সমাদৃত। এর আগে তিনি ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রন এবং একটি অপারেশনাল নজরদারি ইউনিটের অধিনায়ক ছিলেন। এয়ার ফোর্স স্টেশনের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে, তিনি নয়াদিল্লির এয়ার সদর দফতরে নিযুক্ত ছিলেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago