Society

“ডাইনী” অপবাদে ৯০ হাজার টাকা জরিমানা! ‘একঘরে’ ফাগু মাণ্ডি’র পাশে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৬ জুলাই: “ডাইনী” অপবাদে একঘরে করে রাখা হয় এক ব্যক্তিকে। এই খবর পেয়েই মঙ্গলবার মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ঝাড়গ্রাম জেলার ওই গ্রামে পৌঁছে যান। ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ এর মাগুরা’র এই ঘটনায় নিরপরাধ ফাগু মাণ্ডি নামক এক ব্যক্তিকে ডাইনী অপবাদ দিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাঁদের পুরো পরিবারকে একঘরে করে রাখা হয়! ইতিমধ্যে, ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ওই গ্রামে সচেতনতার বার্তা দিতে পৌঁছে গিয়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই দলে ছিলেন, গৌতম কুমার বোস, ভাস্করব্রত পতি, সুভাষ জানা, মণিকাঞ্চন রায় প্রমুখরা।

“ডাইনী” অপবাদে ৯০ হাজার টাকা জরিমানা! ‘একঘরে’ ফাগু মাণ্ডি’র পাশে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র :

“ডাইনি” বিষয়ক কুসংস্কার নিয়ে তাঁরা গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং সচেতন করেন। উল্লেখ্য, এই মাগুরা গ্রামটিই রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তথা প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ঝাড়খণ্ড পার্টি ( নরেন ) এর নরেন হাঁসদার পৈতৃক গ্রাম। উল্লেখ্য, মাগুরা গ্রামের বাসিন্দা ফাগু মাণ্ডিকে ডাইনি অভিহিত করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। তাই এই ধরনের কুপ্রথার বিরুদ্ধে গ্রামের মানুষের সাথে কথা বলেন সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে, এই ঘটনায় চারজনের নামে মামলা করা হয়েছে। গ্রামের বাসিন্দা পূর্ণ সোরেন, তপন হাঁসদা, বিশ্বজিৎ মাণ্ডিদের সঙ্গে ডাইনি প্রথার বিরুদ্ধে বোঝানো হয়। উপস্থিত ছিলেন ফাগু মাণ্ডির বাড়ির লোকজনও। সংগঠনের সদস্য গৌতম কুমার বোস জানান, “আগামী সপ্তাহে এই গ্রামে ডাইনি প্রথার বিরুদ্ধে উভয় পক্ষকে নিয়ে একটি সচেতনতা শিবির করা হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago