Society

Midnapore: ঠিক যেন রোমান্টিক বাংলা সিনেমা! প্রেমিকের সাথে উধাও মেদিনীপুরের ‘নাবালিকা’কে পুলিশ যখন উদ্ধার করল তখন সে ১৮ ছুঁয়েছে, করেছে বিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ:ঠিক মাসদুয়েক আগে নাবালিকা মেয়ে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল। নাবালিকা ওই ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছিল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে, প্রায় এক-দেড় মাস তদন্ত চালিয়েও নাবালিকাকে খুঁজে পায়নি পুলিশ! ইতিমধ্যে, থানার একজন ওসি বা অফিসার ইনচার্জ-ও বদলি হয়ে গেছেন! অবশেষে, প্রায় ১ মাস ২২ দিন পর পুলিশ যখন তাকে ‘বিবাহিত’ অবস্থায় উদ্ধার করে, ততদিনে নাবালিকা মেয়ে ‘সাবালিকা’ হয়েছে অর্থাৎ ১৮ বছর পূর্ণ করে ফেলেছে! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত গ্রামীণ এলাকার গুড়গুড়িপাল থানা এলাকার হলেও, ঘটনায় যেন সাদামাটা রোমান্টিক বাংলা সিনেমার স্বাদ পাচ্ছেন এলাকাবাসী!

উদ্ধার হওয়ার পর নাবালিকা :

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি থেকে গুড়গুড়িপাল থানার নেপুরা গ্রামের এক কলেজ ছাত্রী নিখোঁজ ছিল। গ্রামের সুব্রত ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগ ছিল, তাঁর নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে পালিয়ে গেছে প্রতিবেশী বরুণ চৌধুরীর ছেলে সূর্যকান্ত চৌধুরী। এই ঘটনায় গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগও দায়ের করে নাবালিকার পরিবার। এমনকি, ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ছেলের বাবাকে গ্রেফতারও করে পুলিশ। তবে, প্রায় দেড় মাস পেরিয়ে দু’মাস হতে চললেও, নাবালিকা মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না! অবশেষে, প্রায় ১ মাস ২২-দিন পর, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) ওই নাবালিকাকে উদ্ধার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। শনিবার (২৬ মার্চ) গুড়গুড়িপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, গত দু’দিন আগে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয় এবং আদালতে তোলার সময় নাবালিকা কলেজ ছাত্রী’র ১৮ বছর বয়স হয়ে যায়। আদালতের নির্দেশ মতো ওই ছাত্রীর সম্মতি নিয়ে তাকে নিজের স্বামীর কাছে অর্থাৎ শ্বশুর বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী বাড়ির অমতে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়! মিঞা-বিবি দু’জনই হয়তো হিসেব কষে ছিল, মাত্র এক-দেড় মাসের ব্যাপার। কোনোমতে আত্মগোপন করে কাটিয়ে দিলেই কেল্লা ফতে! তখন আর কেউ, ‘ভিলেনগিরি’ করতে পারবেনা! ঠিক সেই প্লট অনুযায়ীই, ১৮ বছর পূর্ণ হওয়ার পর নায়ক-নায়িকা পুলিশের সামনে হাজির। আইন অনুযায়ীই, তাদের বিয়েকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে পুলিশ কিংবা আদালতও। আপাতত মধুরেণ সমাপয়েৎ!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago