Society

Paschim Medinipur: শীতের রাতের ‘সান্তাক্লজ’ যেন ঘাটালের এসডিও-এসডিপিও! বড়দিনে কল্পতরু চন্দ্রকোনার বিডিও

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: শীতের রাতে কম্বল, শীতবস্ত্র আর কেক নিয়ে অসহায় মানুষদের কাছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক। সঙ্গে প্রশাসনের আধিকারিকরা। যেন স্যান্টাক্লজ নিয়ে এসেছেন শীত বস্ত্র সহ বড়দিনের উপহার কেক। প্রসঙ্গত, শীতে কাঁপছে পশ্চিম মেদিনীপুর সহ গোটা রাজ্য। তারই মাঝে অসহায় মানুষেরা কেউবা শুয়ে রয়েছেন ফুটপাতে, কেউবা রাস্তার পাশে ঝুপড়িতে! শীতে ঠকঠক করে কাঁপছেন। আর সেই মানুষগুলোর হাতেই ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস তুলে দিলেন শীতের চাদর থেকে কম্বল, সাথে উপহার স্বরূপ বড়দিনের কেক। বড়দিনের কেক পেয়ে খুশি ঘাটালের অসহায় মানুষেরা। খুশি ফুটপাতবাসীরা, খুশি ঝুপড়িবাসিরা। বড়দিনের আগের রাতে (শুক্রবার রাত্রিতে) হঠাৎই ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটালের এসডিও (মহকুমাশাসক) সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি রামপদ মান্না গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ঘাটালে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রাস্তার ধারে শীতের রাতে অসহায় মানুষগুলোর হাতে তুলে দেন শীতবস্ত্র এবং সাথে বড়দিনের কেক। মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান, “অন্যান্য বছর শীতের সময় আমরা এই কর্মসূচি নিয়ে থাকি। কিন্তু এবছর বড়দিনের আগেই প্রচন্ড শীত। তাই, শীতবস্ত্র ছাড়াও কেক, উপহার তুলে দিয়ে বড়দিনের সবার মুখে হাসি ফোটাতে চেয়েছি।”

শীতের রাতে ঘাটালের মহকুমাশাসক :

তাঁরা তুলে দিলেন কেক ও শীতবস্ত্র :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী শনিবার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মোহনপুর ও দিয়াসার কাছে রাজ্য সড়কের পাশে গরিব ও আদিবাসী অধ্যুষিত এলাকার খুদে স্কুলপড়ুয়াদের কাছে পৌঁছে গেলেন সাত সকালেই। আজকের এই দিনটা যে বিশেষ একটি দিন বা বড়দিন, তাতো জানতোই না ওই কচিকাঁচারা। কিন্তু, শনিবার সকাল সকাল যখন বড়ো গাড়িটা থামলো গ্রামের ভিতর, আর গাড়ি থেকে বড় বড় কেক নিয়ে নামলেন এক বাবু, তখন আনন্দে মাতোয়ারা ওই খুদে পড়ুয়ারা। তারা তখন বুঝতে পারলো আজ হয়তো বিশেষ কোন দিন! এরপর, খ্রিস্টমাসের টুপিটা বিডিও নিজে হাতেই পরিয়ে দেন বাচ্চাদের। বলেন আজ বড়দিন! নতুন জামা থেকে শুরু করে শীতবস্ত্র, সবকিছুই এনেছিলেন বিডিও। বিডিওর এই উদ্যোগে খুশি এলাকার সমস্ত মানুষ থেকে শুরু করে বাচ্চারা। শুধু বাচ্চাদেরই সব কথা শুনলেন না বিডিও, এলাকার মানুষের সমস্যার কথা শুনতে চাইলেন। তাঁদের পরামর্শ দিলেন, “কোন কিছু অসুবিধায় পড়লে সরাসরি বিডিও অফিসে যাবেন। বিডিওর সাথে কথা বলবেন। সমস্যার কথা বলবেন। আপনাদের কাজ করার জন্যই সরকার আমাকে বেতন দেয়। আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে। তাই, প্রয়োজনে আপনারা সরাসরি আমার কাছে আসুন।” বিডিওর কথা শুনে হতবাক এলাকার মানুষ! এতদিন তো কাজের প্রয়োজনে বিডিও অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে! আর এই বিডিও বলে কিনা, “আপনাদের জন্যই সরকার আমাকে পাঠিয়েছে”! সত্তরোর্ধ্ব ধর্মা সরেন বলেন, “জীবনে কোনদিন এই ধরনের কথা কোন বিডিও’র কাছ থেকে শুনিনি ! পরিষেবা পাই বা না পাই বিডিওর এই কথা খুব ভালো লাগলো”।

কচিকাঁচাদের সঙ্গে বিডিও :

খুশি কচিকাঁচারা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago