Sports

Harbhajan Singh: “সব ভাল জিনিসই একদিন শেষ হয়”! মর্মস্পর্শী বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন ভাজ্জি

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৫ ডিসেম্বর: ক্রিকেটে এবার ভাজ্জি যুগের অবসান! দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে শুক্রবার সরকারিভাবে ইতি টানলেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। তিনি নিজেই টুইট করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মর্মস্পর্শী টুইটে তিনি লিখেছেন যে, “সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।” টুইটের পাশাপাশি, ইউটিউবেও একটি ভিডিও পোস্ট করে অবসরের প্রসঙ্গ উপস্থাপিত করেন হরভজন। সেখানে তিনি বলেন, “ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিল না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগোতে হয়। ভাবছিলাম যে কবে আপনাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নেব। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি অনেকদিন আগেই অবসর নেব ভেবেছি কিন্তু সরকারি ভাবে ঘোষণা করতে পারিনি।”

হরভজন সিং (Harbhajan Singh)

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। পরের মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয় হরভজনের। এদিকে, কেরিয়ারের শুরুর দিকে বোলিং অ্যাকশন নিয়ে তদন্তের মুখে পড়তে হয়েছিল হরভজনকে। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে গোটা বিশ্বের নজর কেড়েছিল তরুণ এই অফ-স্পিনারের দুসরা। তিন টেস্টে ৩২টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে গত পাঁচ বছরে দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। ২০১৬ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ভাজ্জি। তবে, বেশ কয়েকবার বিতর্কের মধ্যেও পড়েছিলেন হরভজন। ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সিরিজে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁর সেই ঝামেলার কথা বহুল-চর্চিত। ক্রিকেটবিশ্বে যা পরিচিত ‘মাঙ্কিগেট’ নামে। এরপর ২০০৮ সালে আইপিএল-এর একটি ম্যাচে এস শ্রীসন্থকে চড় মারার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তবে সেসবের ঊর্ধ্বে হরভজনের ক্রিকেটীয় কেরিয়ারে এখনও জ্বলজ্বল করছে ১০৩ টি টেস্টে ৪১৭টি উইকেটের হিসেব। পাশাপাশি, ভাজ্জির অবসরে স্বাভাবিকভাবেই মন খারাপ আপামর ক্রিকেটপ্রেমীদেরও।

টুইট বার্তা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago