Special Article

এখনও জলের তলায় পশ্চিম মেদিনীপুরের পিংলা, অথচ পড়ে পড়ে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার রিভার পাম্প

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: জলমগ্ন পিংলা ব্লকের প্রায় প্রতিটি গ্রাম! দুর্বিষহ অবস্থায় দিনযাপন করছেন এলাকাবাসী। চন্ডীয়া নদীর জল উপচে প্লাবিত হয়েছে এই ব্লকের পিণ্ডরুই, চকচন্ডী, গোবর্ধনপুর, জলচক সহ ১৪-১৫ টি একাধিক গ্রাম। অথচ, এই নদীর তীরেই পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকচন্ডী ও সামসরা গ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ করে দু’টি রিভার পাম্প হাউসের উদ্বোধন করা হয়েছিল ২০১৪ সালে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই দু’টি রিভার পাম্প-ই বিগত ৪-৫ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে! গ্রামবাসীদের অভিযোগ, “হেলদোল নেই প্রশাসনের!” তাঁদের মতে, এই দুটি রিভার পাম্প থাকলে পিন্ডরুই গ্রাম পঞ্চায়েত ডুবে যাওয়ার হাত থেকে অনেকখানি বেঁচে যেত। কারণ, জমা জল এই রিভার পাম্পের মাধ্যমে বের করে দেওয়া যেত। ২০১৪’র পর প্রথম ২-৩ বছর নাকি এভাবে জল বের করা হয়েওছে! কিন্তু, এই বছরের প্রবল বন্যায় সেই রিভার পাম্প অকেজো হয়ে পড়ে থাকায়, প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েত বাসী। চকচন্ডী গ্রামের পলাশ রানা, সামসরা গ্রামের বিকাশ রাণা প্রমুখরা বললেন, “পঞ্চায়েত, প্রধান থেকে শুরু করে সব জায়গায় বারবার আবেদন করা হয়েছে। কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। রিভার পাম্প ঠিক থাকলে আমরা বেঁচে যেতাম!”

রিভার পাম্প (River Pump) :

মাত্র ২ দিন আগেই স্থানীয় বিধায়ক অজিত মাইতি-কে নিয়ে চন্ডীয়া নদী তীরবর্তী পিণ্ডরুই সহ গ্রামগুলি পরিদর্শন করেন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। কিন্তু, বিধায়ক বা সাংসদ হয়তো জানেনই না, সরকারি টাকায় তৈরি দু-দুটি রিভার পাম্প অকেজো হয়ে পড়ে আছে ৪-৫ বছর ধরে! তবে, পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণপ্রসাদ বেরা আশ্বস্ত করলেন, “গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই এই রিভার পাম্প দুটি তৈরি করা হয়েছিল। এটা ঠিক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারিনি আমরা! তবে, অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, সফল হইনি। এই বন্যা প্রমাণ করে দিল, রিভার পাম্পের যৌক্তিকতা কতখানি। আমরা পুনরায় উদ্যোগ নিচ্ছি, দ্রুত এই রিভার পাম্প দুটি চালু করার জন্য।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago