Corona Update

উৎসবের মুখে ফের করোনার চোখ রাঙানি! দৈনিক সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি দেশে, রাজ্যে সংক্রমণ ৭৫০’র উপরেই

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৭ অক্টোবর: উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। বেশ কয়েকদিন ধরে চলা একটানা নিম্নমুখী সংক্রমণের পর দেশের করোনা গ্রাফ এখন ঊর্ধ্বমুখী! পাশাপাশি, উল্লেখযোগ্য ভাবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। উৎসবের আবহে এই পরিসংখ্যান যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের, তা বলার অপেক্ষা রাখেনা। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১৮ হাজার ৮৩৩। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ২৭৮। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬০২ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ৯২ কোটি ৬৩ লক্ষ ৬৮ হাজার ৬০৮ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে সাড়ে সাতশো’র উপরেই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৭৮৬। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৪ হাজার ১৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯৩ জন। গত একদিনে মোট ৩৫ হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১০ জন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago