Special Article

Paschim Medinipur: নিশুতি রাতে পুলিশকে সঙ্গ দেয় ওরাই! ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির ‘অবলা’ অতিথিদের জন্য বরাদ্দ হয়েছে আশ্রয়, আদর আর ভালবাসা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, তনুপ ঘোষ, ২৯ ডিসেম্বর: ওরা কথা বলে না। তবে, স্নেহ, মমতা বোঝে। ওরা বেইমান নয়। ওরা প্রভুভক্ত। ঝুনি আর ভুলি। সঙ্গে ১১টি বাচ্চা নিয়ে দুটি পথ কুকুরের আস্তানা এখন পুলিশ ফাঁড়ি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির। পুজোর মরসুমে দুটি মা পথ কুকুর মোট ১১ টি বাচ্চার জন্ম দেয়। এমনিতে পুলিশ ফাঁড়ি মানেই ২৪ ঘন্টা লোকজনের যাতায়াত। তবে, কুকুরছানা গুলির নিরাপত্তা দিতে ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে আবাসিকরা প্রত্যেকেই তৎপর। গড়ে উঠেছে পরস্পরের মধ্যে এক আত্মীয়তার সম্পর্ক!

আশ্রয় পেয়েছে ওরা :

বাচ্চাগুলোর যাতে কোন অসুবিধা না হয়, কেউ না বিরক্ত করতে পারে, সেজন্য ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী ঘরের। ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কুকুরগুলি জন্য আনা হয়েছে খড়। প্রতিদিন নিয়ম করে কুকুরগুলিকে থালায় বেড়ে খাবার পরিবেশন করা হয়। পুলিশ কর্মীরাও অবসর সময়ে কুকুরগুলোকে আদর-যত্ন করেন। ক্ষীরপাই ফাঁড়ি বা পুলিশ পোস্টের ইনচার্জ প্রশান্ত কীর্তনীয়া বলেন, “ওরা আমাদের আদর পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আমরাও সারাদিনের ব্যস্ততার মাঝে ওদের আদর করে খুশি হই”। ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির আইসি প্রশান্ত কীর্তনীয়া এও মনে করিয়ে দেন, “নিঝুম রাতে সবাই যখন ঘুমোয়, পুলিশের সঙ্গী হয় কুকুরেরা। পুলিশের সঙ্গে কুকুরের বন্ধুত্ব চিরকালীন। আমি ফাঁড়িতে এক বছর দায়িত্ব নিয়েছি। আসার পর দেখি আমাদের ফাঁড়িতে দুটি মেয়ে পথ কুকুর আছে। ওদের দু’জনের ১১টি বাচ্চা হয়। স্বাভাবিকভাবেই ওরা সকলেই এখন আমাদের সঙ্গেই থাকে। আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছে। ওদের বাচ্চাগুলোকে ফাঁড়ির সকলেই সন্তানস্নেহে ভালোবাসে। সকলেই ওদের দেখাশোনা করে।”

আইসি’র আদরে :

ক্ষীরপাই ফাঁড়ির এক পুলিশ কর্মী জানালেন, “বাইরের কেউ যাতে এই কুকুরছানা গুলোকে বিরক্ত না করে, তার জন্য আবেদন জানানো হয়েছে। ফাঁড়ির মুল গেটে এবং ফাঁড়ির ভিতরে এই ধরনের আবেদন ঝোলানো হয়েছে”। সকলেই বলছেন এই সারমেয় শাবকগুলি তাঁদের খুব প্রিয়। জানা যায়, বাচ্চা কুকুরগুলির জন্য হরলিক্স থেকে বিস্কুট সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে। একদিকে যখন চারপাশে শোনা যায়, কোথাও বিষ খাইয়ে কুকুরকে মেরে দেওয়া হচ্ছে, কোথাও বা কুকুরের গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, ঠিক তখনই ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীদের কুকুরের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা অবাক করে, শিক্ষা দেয় মানবিকতার।

আবেদন:

ফাঁড়ির অতিথিরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago