Fire

Fire: শট শার্কিট থেকে ভয়াবহ আগুন! পশ্চিম মেদিনীপুরে ভস্মীভূত বাড়ি

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: ইলেকট্রিকের তার থেকে শট শার্কিট হয়ে ভয়াবহ আগুন! পশ্চিম মেদিনীপুরে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। জানা যায়, ঘাটাল থানার দেওয়ানচক ১ গ্রাম পঞ্চায়েতের শোলাগেড়িয়া গ্রামের সেখ মুর্শেদ আলীর বাড়িতে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ ইলেকট্রিকের তার থেকে কোনোভাবে শট শার্কিট হয়ে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে স্থানীয়দের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, পরে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের তৎপরতায় দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য বাড়ি প্রায় ভস্মীভূত হয়ে গেছে! তবে, হতাহতের খবর নেই।

আগুনে ভস্মীভূত বাড়ি :

জানা যায়, ওই পরিবার রাতে খাওয়াদাওয়ার পর যখন শুয়ে পড়েছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে! যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শঙ্কর দোলই। তিনি অসহায় ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। [আপডেট: তদন্তের পর সকালে পুলিশ জানিয়েছে, শট শার্কিট নয়, মশা তাড়ানোর জন্য গোয়ালে দেওয়া ধোঁওয়া থেকেই আগুন লেগেছে।]

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago