মেদিনীপুরে প্রশিক্ষণ শিবির :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: আগামী ২৬ ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের জব্বলপুরে অনুষ্ঠিত হতে চলেছে সিনিয়র ন্যাশনাল খো খো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলা মহিলা খো খো দলের আবাসিক প্রশিক্ষণ শিবির গত ১৪ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের জজকোর্ট সংলগ্ন টিভি টাওয়ার মাঠে। শিবির চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই আবাসিক শিবির পরিচালনা করছে পশ্চিমবঙ্গ খো খো সংস্থা। ব্যবস্থাপনায় রয়েছে স্টুডেন্টস এডুকেশনাল অ্যাকাডেমি। এই কাজে সহযোগিতা করছে পশ্চিম মেদিনীপুর জেলা খো খো সংস্থা।
শুক্রবার এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচিত মহিলা খো খো প্লেয়ারদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কর্মকর্তারা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কল্যাণ চ্যাটার্জী, চেয়ারম্যান বলরাম হালদার, অর্গানাইজিং সম্পাদক বিজন কুমার দাস, রেফেরিজ বোর্ডের কনভেনর দিব্যেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শিবিরটিতে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় কোচ সমীর সাহ এবং শিবিরটি পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন অল ইন্ডিয়া রেফারি অর্ণব বেরা। সংগঠকরা আশাবাদী বাংলা দল ভালো ফল করবে। আশাবাদী মহিলা খেলোয়াড়রাও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…