Tragic Death

স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল একাদশ শ্রেণীর ছাত্র! পশ্চিম মেদিনীপুরের ঘটনা উস্কে দিল মর্মান্তিক স্মৃতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: বছর কয়েক আগেই যে নদীতে তলিয়ে গিয়েছিলেন গ্রামের দুই গৃহবধূ, সেই একই নদীতে তলিয়ে গেল একই গ্রামের এক কিশোর! হৃদয় বিদারক এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের দারিমারা গ্রামের। জানা গেছে, স্থানীয় বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্র, বছর ১৬’র সুব্রত খেলাড় শুক্রবার দুপুরে গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে কেলেঘাই নদীতে স্নান করতে নেমেছিল। আর, স্নান করতে নেমেই ভরা নদীতে তলিয়ে যায় সুব্রত! বাকি বন্ধুদের চিৎকারে গ্রামবাসীরা যখন ছুটে এসে সুব্রত’কে জল থেকে তোলেন, ততক্ষণে তার মৃত্যু হয়েছে! মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

মৃত কিশোর সুব্রত খেলাড় :

গ্রামবাসীদের মাধ্যমে জানা গেল, বছরকয়েক আগে এই নদীতেই স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সুব্রত’র পাড়াতুতো সম্পর্কের দুই কাকিমা ও জেঠিমা। ফের সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি-তে শোকস্তব্ধ পরিজন থেকে গ্রামবাসী সকলেই! শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান‌ করতে নেমে তলিয়ে যায় একাদশ শ্রেণীর এই ছাত্র। কিছুক্ষণ পরে তোলা হলে, ততক্ষণে সব শেষ! নারায়ণগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। উল্লেখ্য যে, গত ২১ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও এক যুবকের (জয়নারায়ণ দে) শিলবাতী নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago