Sports

মেদিনীপুরে “খেললেন” জেলাশাসক-ও! ডেপুটি পুলিশ সুপার হারিয়ে দিলেন কোতোয়ালী থানার আইসি-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের “খেলা হবে দিবস”। সকাল থেকে মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায় তাঁর কন্ঠেই বাজছে- “খেলা হবে, জেতা হবে, জয় করব রে!” পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগেও পালিত হল- “খেলা হবে দিবস”। জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলাশাসক ড. রশ্মি কমল ফুটবলে শট মেরে জেলাজুড়ে এই দিবসের উদ্বোধন করেন। ফুটবলে পা লাগালেন- অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, বিধায়ক অজিত মাইতি থেকে অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার, তুষার সিংলা, সৌভিক ব্যানার্জি প্রমুখ। উপস্থিত জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে ডি.এস.এ সদস্যরা।

ফুকবলে শট জেলাশাসকের :

নৃত্যেও ফুটবল :

অনুষ্ঠানের শুরুতেই ফুটবল সহযোগে নৃত্য পরিবেশন করেন শহরের শিল্পীরা। এরপর, ডি.এস.এ’র অন্যতম নেতৃত্ব সুজয় হাজরা’র হাতে জেলার বিভিন্ন ক্লাবের জন্য ফুটবল ও ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলাশাসক। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালী থানা চত্বরে ডি এস পি টিম বনাম কোতোয়ালী থানার আই সি’র টিমের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় ডি এস পি’র টিম চ্যাম্পিয়ন হয়।

তুলে দেওয়া হল খেলার সামগ্রী :

কোতোয়ালী থানায় খেলা ডিএসপি টিমের সঙ্গে আইসি টিমের :

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 day ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

3 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

3 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

4 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago