Politics

ভারসাম্যের রদবদল! বিক্ষুব্ধ কল্পনা মেদিনীপুরের মহিলা সভাপতি, ঘাটালে কাবেরী চ্যাটার্জি, ঝাড়গ্রামে ছত্রধর পত্নী নিয়তি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: “এক ব্যক্তি এক পদ” নীতির সাথে সাথেই তারুণ্য ও ভারসাম্যের উপর জোর দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের ক্ষেত্রেও সেই পন্থাই অনুসরণ করা হয়েছে। কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু’র বিরুদ্ধ গোষ্ঠীর নেত্রী কল্পনা সিট-কে মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা সভাপতি করে ভারসাম্য ও তারুণ্যের জয়গান গাইলেন মমতা। মুকুল গোষ্ঠীর শৈবাল গিরি-কে মেদিনীপুরের আইএনটিটিইউসি’র জেলা সভাপতি করে সম্ভবত বার্তা দেওয়া হল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শিবু পানিগ্রাহী, দেবায়ন ঘোষদের। ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা সভাপতি হলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা তথা গোয়ালডোড়ের বাসিন্দা কাবেরী চ্যাটার্জি। খড়্গপুরের শহর সভাপতি অভিজ্ঞ নেতা দিব্যেন্দু পাল। অপরদিকে, পোড়খাওয়া দীনেন রায়’কে মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রেখে, তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির সুজয় হাজরা’কে করা হল জেলা সভাপতি।

ছত্রধর ও নিয়তি (ফাইল ছবি) :

ঝাড়গ্রামেও ভারসাম্য ও তারুণ্যের মিশেল! জেলা মহিলা সভাপতি করা হল ছত্রধর পত্নী নিয়তি মাহাত’কে। সম্প্রতি বেশ কিছুদিন দলে নিষ্ক্রিয় ছিলেন ছত্রধর। অন্যদিকে, জেলা যুব সভাপতি করা হল, প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা’র পুত্র সুরজিৎ হাঁসদা-কে। প্রত্যাশামতোই জেলা সভাপতি হলেন দেবনাথ হাঁসদা। বীরবাহা সরেন টুডু যথারীতি জেলা চেয়ারম্যান থাকলেন। শিক্ষিত, তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির মহাশীষ মহাত হলেন ঝাড়গ্রামের আইএনটিটিইউসি’র জেলা সভাপতি। অন্যদিকে, শহর সভাপতি পোড়খাওয়া নেতা প্রশান্ত রায়। পূর্ব মেদিনীপুরেও অভিজ্ঞতা ও ভারসাম্যের ছোঁওয়া! কাঁথি’র জেলা সভাপতি ও যুব সভাপতি যথাক্রমে- তরুণ মাইতি ও সুপ্রকাশ গিরি। তমলুকের জেলা সভাপতি ও যুব সভাপতি যথাক্রমে- দেবপ্রসাদ মন্ডল ও অভিষেক দাস।

কল্পনা সিট (ফাইল ছবি) :

***আরও পড়ুন : মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোনীত হলেন সুজয় হাজরা, ঘাটালে আশিস হুদাইত….

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago