Sports

CAB Champion: রেকর্ড রানে হারিয়ে CAB-র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মেদিনীপুর, সেঞ্চুরি অনীশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: CAB (Cricket Association of Bengal) পরিচালিত আন্তঃজেলা ‘অনূর্ধ্ব ১৫’ দুই দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায় (U-15 Two Day’s Cricket Tournament) চ্যাম্পিয়ন হলো- মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (Midnapore DSA)। গত ৭ ও ৮ (রবিবার ও সোমবার) এপ্রিল কলকাতার টাউন ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে দক্ষিণ ২৪ পরগনা-কে রেকর্ড ১২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর। সেঞ্চুরি করেন মেদিনীপুরের অনীশ মহাপাত্র। তাঁকেই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয় সিএবি-র তরফে। উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ও কোচ অশোক মালহোত্রা প্রমুখ।

জয়ের উচ্ছ্বাস:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য, গত ৭ এপ্রিল (রবিবার) টসে জিতে দক্ষিণ ২৪ পরগনা ব্যাট করতে পাঠায় মেদিনীপুর-কে। মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই খেলা চলে। তবে, ৮৫ ওভারের খেলা হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার জন্য তা কমিয়ে ৪৬ ওভার করা হয়। যদিও, ওই দিন মাত্র ৩১ ওভার খেলা হয়। তাতে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করে মেদিনীপুর। পরদিন অর্থাৎ সোমবার (৮ এপ্রিল) বাকি ১৫ ওভারে ১০৯ রান করে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব পনেরো ক্রিকেটাররা। সবমিলিয়ে নির্ধারিত ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে মেদিনীপুর। অনীশ মহাপাত্র ১১৭ বলে ১০২ রান করেন। অঙ্কুশ চক্রবর্ত্তী ২৮ বলে ৩৭ রান এবং স্বস্তিক মাইতি ৩৬ বলে ২৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুরের অধিনায়ক ওম কুমার দাস এবং অঙ্কুশ চক্রবর্ত্তীর স্পিনের ভেলকিতে মাত্র ৩৬ ওভারেই (৩৬.১) ৯১ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা! ওম এবং অঙ্কুশ যথাক্রমে- ৫টি ও ৪টি উইকেট পান। ম্যাচের সেরা নির্বাচিত হয় মেদিনীপুর ডিএসএ-র অনীশ মহাপাত্র।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মেদিনীপুরের ক্রিকেটাররা:

দলের এই সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে আপামর মেদিনীপুরবাসী। মেদিনীপুরের প্রত্যেক ক্রিকেটার সহ দলের কোচ অমিত সরকার (ছোটু) ম্যানেজার তমাল চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন সিএবি-র জেলা প্রতিনিধি তথা বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির সহ-সভাপতি সুজয় হাজরা। জেলা ক্রীড়া সংস্থা (DSA)-র সাধারণ সম্পাদক সঞ্জিত তোরোই বলেন, “ওদের আরও সাফল্য কামনা করি। শুধু ক্রিকেট নয়, জেলার যে কোন খেলার উন্নতিতে আমরা বদ্ধপরিকর।”

কলকাতা টাউন ক্লাবের মাঠে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago