Sports

Artistic Gymnastics: নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন পিংলার প্রণতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: অলিম্পিকসের (Tokyo Olympics) ব্যর্থতা ভুলিয়ে দিয়ে নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে (9th Aristic Gymnastics Asian Championship) ব্রোঞ্জ জিতলেন পশ্চিম মেদিনীপুর তথা ‘পিংলার গর্ব’ প্রণতি নায়েক (Pranati Nayak)। কাতারের দোহাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভল্ট বিভাগের ফাইনালে 13.367 স্কোর (যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ভল্টে- 13.767 এবং 12.967) করে ব্রোঞ্জ পদক (সোনা- দক্ষিণ কোরিয়া, রুপো- জাপান) জিতলেন ভারত তথা বাংলার মেয়ে প্রণতি। শনিবার (১৮ জুন) এই কৃতিত্ব অর্জন করেন প্রণতি। এই মুহূর্তে, গোটা দেশ কুর্নিশ জানাচ্ছে প্রণতি-কে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা’র প্রত্যন্ত কড়কাই (চক কৃষ্ণদাস) গ্রামেও শনিবার রাতে পৌঁছেছে খুশির খবর। তার পর থেকেই খুশিতে উদ্বেল গোটা পিংলা কথা পশ্চিম মেদিনীপুর।

ব্রোঞ্জ জিতে কোচের সঙ্গে প্রণতি নায়েক (Pranati Nayak)

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১-এর জুলাইতে টোকিও-তে অনুষ্ঠিত সামার অলিম্পিকে (Tokyo Olympics 2020) যোগ্যতা অর্জন করলেও, মূল পর্বে দ্বাদশ হিসেবে শেষ করেছিলেন প্রণতি। সেই সময় ভেঙে পড়েছিলেন বহু ভারতবাসী। তারপর, ২০২১-এর মার্চের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও আসেনি কাঙ্খিত সাফল্য। অবশেষে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতের দেশকে আরও একবার গর্বিত করলেন প্রণতি। এও উল্লেখ্য যে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে এটি তাঁর দ্বিতীয় পদক। ২০১৯-এও এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন প্রণতি। এই প্রথম কোন ভারতীয় মহিলা জিমন্যাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে দু’বার পদক নিয়ে এলেন! আপাতত, কড়কাই গ্রামে বাবা শ্রীমন্ত নায়েক, মা প্রতিমা নায়েক সহ সকলেই প্রণতি’র ফেরার অপেক্ষায় দিন গুনছেন। বিজয়িনী-কে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছেন গোটা পিংলা তথা পশ্চিম মেদিনীপুর-ই।

পদকের মঞ্চে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago