Animal

Midnapore: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠলো ১০ ফুটের পাইথন! পশ্চিম মেদিনীপুরবাসীর সচেতনতায় ঠাঁয় হল গভীর জঙ্গলে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: সাত সকালেই জাল ফেলেছিলেন মাছ ধরতে। তবে, ‘রুই কাতলা ইলিশ’ নয়, ‘জলপরী’ও নয়, উঠলো ১০ ফুটের বিশাল ইন্ডিয়ান রক পাইথন (Indian Rock Python)। গ্রাম বাংলা একে অবশ্য ‘ময়াল’ (বা, ময়াল সাপ ????) বলেই চেনে। আপাত নিরীহ এবং নির্বিষ এই সাপ জলে বা জলা জায়গাতে থাকে। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের একটি জলাশয় থেকে উঠে এল প্রায় ১০ ফুট লম্বা, ৩০ কেজি ওজনের এমন-ই এক ময়াল সাপ। তবে, জাল থেকে যখন তোলা হয়, তখন তা রীতিমতো অসুস্থ ছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু, তাঁরা জানতেন পরিবেশ বান্ধব এই সরীসৃপ-টিকে সুস্থ করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত। তাঁরা সেই মতোই পদক্ষেপ গ্রহণ করে, জেলাবাসী তথা পরিবেশবিদদের মন জয় করলেন।

পাইথন :

জানা যায়, রবিবার সাত সকালেই হুড়হুড়িয়া গ্রামের একটি জলাশয়ে, এক বৃদ্ধের মাছ ধরার জালে আটকে পড়ে বিশাল আকারের ওই পাইথনটি। সহৃদয় এবং পরিবেশ সচেতন ওই বৃদ্ধ খবরটি জানান ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খানকে। খবর দেওয়া হয় বনদপ্তরেও। এলাকার মানুষ চেয়েছিলেন বনদপ্তর পাইথন-টিকে উদ্ধার করে নিয়ে যাক। তবে, বন দপ্তরের কর্মীরা না আসায়, গ্রাম পঞ্চায়েত প্রধানের তৎপরতায় পাইথন-টিকে সামান্য সুস্থ করে তোলা হয় এবং তারপর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর এই ধরনের সহৃদয়তায় মুগ্ধ বন‌ দপ্তর থেকে শুরু করে পরিবেশ কর্মীরা। পরিবেশ কর্মী ও বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব জানিয়েছেন, “আপাত নিরীহ ও নির্বিষ এই সাপ মানুষের ক্ষতি করেনা। বরং, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তবে, লোকালয়ে চলে এলে অনেক সময় হাঁস, মুরগী খেয়ে ফেলে। এই প্রাণীটির জীবন রক্ষা করে গ্রামবাসীরা যথেষ্ট পরিবেশ সচেতনতার পরিচয় দিয়েছেন।”

১০ ফুট দৈর্ঘ্যের, ৩০ কেজি ওজনের পাইথন :

বৃদ্ধের জালেই উঠেছিল এই পাইথন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago