Sports

National Games: একাধিক সোনা সহ জাতীয় গেমসে ৫-টি পদক প্রণতি’র, চ্যাম্পিয়ন হল বাংলা! বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে যাচ্ছেন অক্টোবরেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: চলতি বছরের জুন মাসে নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর ফের একবার তুখোড় ফর্মে ‘বাংলার গর্ব’ তথা পশ্চিম মেদিনীপুরের পিংলা (কড়কাই)’র মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak)। ৩৬-তম জাতীয় গেমসে (36th National Games) জিতলেন পাঁচ পাঁচটি পদক। যার মধ্যে ব্যক্তিগত বিভাগে আছে দু’টি সোনা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কমনওয়েলথ গেমসে একটুর জন্য পদক হাতছাড়া হয় প্রণতি’র। গত ২ আগস্ট (২০২২) অনুষ্ঠিত ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন তিনি। তবে, ভেঙে পড়েননি প্রণতি! কাঁধে ও হাঁটু-তে চোট নিয়েও নিজের সেরাটা উজাড় করে দিলেন জাতীয় গেমসে। ৫-টি পদক জয়ের সঙ্গে সঙ্গে জিমন্যাস্টিক্সে বাংলা’কে চ্যাম্পিয়ন (Champion) ও করলেন।

চ্যাম্পিয়ন হল বাংলা, ৫-টি পদক প্রণতি:

উল্লেখ্য যে, ২৯ সেপ্টেম্বর থেকে গুজরাটে শুরু হয়েছে ৩৬ তম জাতীয় গেমস (36th National Games)। চলবে ১২ অক্টোবর অবধি। আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিভাগে যোগ দিয়েছিলেন প্রণতি। এই বিভাগের আনইভেন বার ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সোনা জেতেন প্রণতি। তবে, ভল্ট থেকে সোনা জিততে পারেননি তিনি। এসেছে রূপো। অলরাউন্ড বিভাগেও রূপো জিতেছেন প্রণতি। অন্যদিকে, বাংলার দলই জিমন্যাস্টিক্সে চ্যাম্পিয়ন হয়েছে। ৫-টি পদক জিতে প্রণতি জানিয়েছেন, “হাঁটু ও কাঁধে চোট ছিল। তা সত্ত্বেও, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।” তিনি এও জানান, আগামী ২৯ অক্টোবর থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championship)। ইতিমধ্যে, এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্রণতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার ছাড়পত্র অর্জন করেছেন। আগামী ২২ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাঁর। কাঁধে ও হাঁটু-তে সামান্য চোট থাকায় কিছুটা দুঃশ্চিন্তাতেও আছেন প্রণতি। তা সত্ত্বেও ভালো পারফরমেন্স করার আপ্রাণ চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago