Sports

Cricket: বিখ্যাত ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন মেদিনীপুরের সুশীল শিকারিয়া, কুর্নিশ জেলাবাসীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: কলকাতার শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট দলের হেড কোচ (প্রধান কোচ) নির্বাচিত হলেন, মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক সুশীল শিকারিয়া। তিনি একজন কাউন্টি ক্রিকেটারও ছিলেন। এছাড়াও, শহরের অত্যন্ত জনপ্রিয় ফুটবল ক্লাব ‘মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর’ এর সহ-সভাপতিও। সম্প্রতি, শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল তাদের ক্রিকেট দলের মেন্টর হিসাবে নিয়োগ করেছে বাংলা ক্রিকেটের অত্যন্ত পরিচিত নাম সম্বরণ বন্দোপাধ্যায়-কে এবং কোচ হিসেবে নিয়োগ করেছে সুশীল শিকারিয়া-কে।

সুশীল শিকারিয়া:

উল্লেখ্য যে, ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই গর্বের শতবর্ষ পার করে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই ক্লাবের ফুটবল দলের বিভিন্ন কীর্তি ভারতীয় ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই সঙ্গে, লাল হলুদ বাহিনীর ক্রিকেট দলও ক্লাব পর্যায়ের ক্রিকেটে একাধিক সাফল্য পেয়েছে। এই ঐতিহাসিক ক্লাবের ক্রিকেট দলকে আরও শক্তিশালী করতে এক অভিনব উদ্যোগ নিলেন ক্লাব কর্তারা। নতুন মরশুমে দলকে আরও শক্তিশালী করতে লাল হলুদ ব্রিগেডের ক্রিকেট দলের কোচ হিসাবে নিয়োগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথা রাজ্যের উল্লেখযোগ্য ক্রীড়া প্রশিক্ষক সুশীল শিকারিয়া-কে। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে নতুন কোচ ও মেন্টরের নাম ঘোষণা করেন ক্লাব কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কল্যাণ মজুমদার, নিতু সরকার সহ ক্লাবের কর্মকর্তারা। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এই প্রথম মেদিনীপুর শহর তথা জেলা থেকে কেউ কলকাতার তিন প্রধানের কোনও একটি ক্লাবের কোচ হিসাবে নির্বাচিত হয়ে অনন্য নজির সৃষ্টি করলেন। স্বভাবতই, ‘মেদিনীপুরের গর্ব’ সুশীল শিকারিয়াকে ঘিরে খুশির জোয়ারে ভাসছে মেদিনীপুরের ক্রীড়া মহল থেকে শুরু করে আপামর মেদিনীপুরবাসী।

সুশীল শিকারিয়া-কে বরণ করে নেওয়া হল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago