Nature and Environment

Midnapore: ‘সবুজের অঙ্গীকার’ মেদিনীপুর বনবিভাগের! অরণ্য সপ্তাহে ৫-টি চারাগাছ বরাদ্দ আপনার জন্যও

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই:”গাছের সবুজটুকু শরীরে দরকার/ আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার….চোখ তাে সবুজ চায়/ দেহ চায় সবুজ বাগান/ গাছ আনো, বাগানে বসাও/ আমি দেখি।” কবি শক্তি চট্টোপাধ্যায় এই ‘সবুজ’-ই দেখতে চেয়েছিলেন শহুরে জীবনের ‘হতাশা’ দূরে সরিয়ে। বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা যখন এই সভ্যতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, হু হু করে যখন বেড়ে চলেছে কার্বন-ডাই-অক্সাইড, হিমালয়ের বরফ যখন বিপজ্জনক হারে গলতে শুরু করেছে, ঠিক সেই সময় সবুজের এই ‘অঙ্গীকার’ করা ছাড়া বোধহয় আর উপায় নেই! আসন্ন ‘অরণ্য সপ্তাহ’ (১৪ থেকে ২০ জুলাই) বা বন মহোৎসব উপলক্ষে মেদিনীপুর বনবিভাগ তাই সবুজায়নের শপথ নিয়েছে। চারিপাশ ‘সবুজে সুবজ’ করে তোলার অঙ্গীকার নিয়েছে বনদপ্তর, আর এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। দপ্তরের মতে, উত্তপ্ত এই পৃথিবীকে পুনরায় সবুজ-শীতল করে তুলতে হলে, হাত হাত রেখে সবুজের শপথ নিতে হবে সকলকেই।

চারাগাছ তৈরী করা হচ্ছে:

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২০ জুলাই সারা রাজ্য জুড়ে পালিত হবে, অরণ্য সপ্তাহ বা বন মহোৎসব। মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকেও পালিত হবে এই বন মহোৎসব। আর, সেই উপলক্ষেই জেলা জুড়ে প্রায় ২০ লক্ষ চারাগাছ রোপন করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিকরা। ওই সপ্তাহ জুড়ে সাধারণ মানুষের হাতে সম্পূর্ণ বিনামূল্যে ৫-টি করে চারাগাছ; যেকোনো ক্লাব, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ১০০-টি চারাগাছ এবং বিধায়কদের হাতে ১০০০-টি চারাগাছ তুলে দেওয়া হবে বলে মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে, মেদিনীপুর, ভাদুতলা সহ বিভিন্ন বনাঞ্চলেই (রেঞ্জে) সেই চারাগাছ তৈরীর কাজ চলছে জোরকদমে। শনিবার এমনটাই জানিয়েছেন বনাঞ্চল আধিকারিক পাপন মোহান্ত। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, সম্প্রতি (২৭ জুন) রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মেদিনীপুর শহরে এসে শুনিয়ে গিয়েছেন সতর্ক বাণী, “আগামী ৫-৭ বছরের মধ্যেই মেদিনীপুরের মতো সাধারণ জায়গাতে সর্বোচ্চ উষ্ণতা ৫০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। তাই, প্রয়োজন শুধু বৃক্ষ রোপন। বন মহোৎসব উপলক্ষে, আমরা তাই প্রতিটি মানুষের হাতে বিনামূল্যে তুলে দেব চারাগাছ।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago