Suicide

West Midnapore: মর্মান্তিক! সামান্য অশান্তির কারণেই পশ্চিম মেদিনীপুরের নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই:স্কুল যাওয়া-কে কেন্দ্র করে মায়ের সাথে সামান্য অশান্তির কারণেই আত্মহত্যা করল, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রুমা সিং (১৫)! মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা-বারোটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শালবনীর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বাহারকলাবেড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা সাড়ে এগারোটা-বারোটা নাগাদ পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে রুমা’র ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনায় শোকের ছায়া পরিবার-পরিজন থেকে এলাকা ও বিদ্যালয় জুড়ে।

কর্ণগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয় :

জানা গেছে, শালবনীর কর্ণগড় সংলগ্ন বাহারকলাবেড়িয়া গ্রামের সঞ্জয় সিং পেশায় রং মিস্ত্রি। তাঁর চার মেয়ের মধ্যে রুমা ছিল সেজ মেয়ে। ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত রুমা। গত কয়েকদিন সে বিদ্যালয়ে আসেনি বলে শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন। এদিন-ও সকালে এ নিয়ে রুমা’র সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। মায়ের বকুনি সহ্য করতে না পেরেই, সকলের অজান্তে বাড়ির ভেতর ঢুকে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুপুর দুটো-আড়াইটা নাগাদ বিদ্যালয়ে এই মর্মান্তিক খবর পৌঁছনোর পর-ই নীরবতা পালনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা শোক প্রকাশ করেন। তারপরই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানিয়েছেন, “আমরা শোকাহত। খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিল রুমা। প্রতিবছর-ই আমরা দায়িত্ব নিয়ে স্কুলে ভর্তি করাতাম। গত কয়েকদিন স্কুলেও আসেনি। তারপর আজ দুপুরে এই মর্মান্তিক খবর শুনালাম!”

রুমা’র নিথর দেহ:

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

6 days ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago