Suicide

Suicide: সবাই যখন মেতে বিয়ে বাড়ির আনন্দে, আত্মহত্যা পরিবারেরই এক সদস্যের! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ:সবাই যখন মেতে বিয়ে বাড়ির আনন্দে, সেই সময়ই হঠাৎ শোকের পরিবেশ তৈরি হল পরিবারেরই এক সদস্যের আত্মহত্যা-কে কেন্দ্র করে। শনিবার সকালে ঘটনা-টি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার মনোহরপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম শম্ভু বেরা। বয়স মাত্র ৫৩! দাঁতন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে :

জানা গেছে, বাড়িতে চলছিল বিয়ে বাড়ির অনুষ্ঠান। সেই অনুষ্ঠান চলাকালীন শনিবার সকালে মনোহরপুর গ্রামের বাসিন্দা ৫৩ বছর বয়সী শম্ভু বেরা আত্মহত্যা করেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার খবর পেয়ে, পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসককে খবর দেন। তিনি মৃত ঘোষণা করলে, দাঁতন থানায় খবর দেওয়া হয়। দাঁতন থানার পুলিশ এসে মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। হয়তো কারুর কোনো কথায় কষ্ট পেয়ে এই কান্ড ঘটিয়ে ফেলেছেন! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত শম্ভু বেরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago